News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রবাবু নাইডু জনগণের সঙ্গে আবারও প্রতারণা করছেন, দাবি জগন মোহন রেড্ডির
Image

চন্দ্রবাবু নাইডু জনগণের সঙ্গে আবারও প্রতারণা করছেন, দাবি জগন মোহন রেড্ডির

অমরাবতী, ১৯ এপ্রিল (হি.স.) : নজিরবিহীন ভাবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে নিন্দায় সরব হলেন ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগন মোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার প্রসঙ্গ তুলে জগন মোহন রেড্ডি বলেন, ‘তিনি (চন্দ্রবাবু নাইডু) আবারও জনগণের সঙ্গে প্রতারণা করছেন। ওয়াইএসআর কংগ্রেসের সাংসদরা যখন নিজেদের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে অনশনের পথে গেলেন তখন তিনিও যদি তাঁর দলের সাংসদদের একই কাজ করার জন্য বলতেন তা হলে বিষয়টি (অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা) জাতীয়স্তরে গুরুত্ব পেত এবং কেন্দ্র বিশেষ মর্যাদা দিয়ে দিত।’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আগেই ঘোষণা করেছিলেন অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে নিজের জন্মদিনে অর্থাৎ ২০ এপ্রিল প্রতীকি অনশনে বসবেন তিনি। তার ক্যাবিনেটের ১৩ জন মন্ত্রী রাজ্যের জেলাগুলিতে অনশন করবেন ওইদিন। বাকি মন্ত্রীরা বিজয়ওয়াড়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে অনশন কর্মসূচীতে যোগ দেবেন। রাজ্যের মানুষের আস্থা অর্জন করার জন্য এখন রাজ্যের শাসকদল টিডিপি এবং প্রধানবিরোধী দল ওয়াইএসআর কংগ্রেসের মধ্যে ‘অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবি’কে নিয়ে কার্যত প্রতিযোগীতা চলছে। এই বিষয়ে এনডিএ ছেড়ে আগেই বেরিয়ে এসেছিল টিডিপি অন্যদিকে ওই একই ইস্যুতে কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ওয়াইএসআর কংগ্রেসের সাংসদরা নিজেদের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এমনকি দিল্লির বুকে অনশন করে দৃষ্টি আকর্ষণও চেষ্টা তারা করে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top