News Flash

Image

কথার নাম লতা

মাননীয় মুখ্যমন্ত্রী,প্রথমে আপনাকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা৷ আমি বয়সে আপনার থেকে অনেক বড় বলে আপনার কাছ থেকে শেখা শিষ্টাচার মেনে আপনাকে শুভেচ্ছা জানালাম৷ মহোদয়, আমি এক অজ পাড়া গাঁয়ের বাসিন্দা৷ বলতে পারেন শ্রমিক৷ এক অশিক্ষিত গন্ডমুর্খ মানুষ৷ এক কলম লেখবার ক্ষমতা আমার নেই৷ তাইতো গ্রামের এক শিক্ষিত বেকার যুবককে ‘বাবা সোনা’ ডেকে আমার বয়ানটুকু লিখবার জন্য তোষামোদ করে রাজি করলাম৷ আমি যা তাকে বললাম তাই সে লিখল৷ এবং এ লেখাটাই আপনার দরবার পাঠালাম৷
বলতে দ্বিধা নেই যে, এই প্রথমবারের মত আমি আমার প্রিয় দল সিপিএমকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিলাম৷ উদ্দেশ্য ছিল একটা৷ তা হল পরিবর্তন৷ সেই পরিবর্তন অবশেষে এলো৷ আপনি হলেন বর্তমান মুখ্যমন্ত্রী৷ রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হল৷ চারদিকে আনন্দের বাঁধভাঙ্গা ঢেউ দেখা দিল৷ কিন্তু, যতই দিন যেতে লাগলো ততই যেন আমরা শ্রমজীবী মানুষ বিপাকে পড়তে লাগলাম৷ কেননা, রাজ্যের সিংহভাগ মানুষ মহকুমা শহর এবং গ্রাম পাহাড়ে বাস করে৷ বামফ্রন্ট সরকারের পতনের পর রাজ্যজুড়ে যেন দেখা দিল মহামারী৷ ভেঙ্গে পড়লো নগর, গ্রাম ও ভিলেজ প্রশাসন৷ জনপ্রতিনিধিরা একে একে পদত্যাগ করতে লাগলেন৷ ওয়ার্ক অর্ডারে সই করার মত কেউ নেই৷ বিডিওরা পড়লেন মহা বিপদে৷ ফলে গ্রাম-পাহাড়ে রেগায় কাজ দেয়া সম্ভব হচ্ছে না৷ ফলে রেগা নির্ভর পরিবারগুলি পড়লো মহাফ্যাসাদে৷ রেগার কাজ না থাকায় তাদের জীবিকায় টান পড়লো৷ মহোদয়, আমিও একজন রেগা শ্রমিক বলে বিষয়টি হাড়ে হাড়ে টের পাচ্ছি৷ গ্রামে গঞ্জে পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলি বিকল হয়ে আছে৷ জনপ্রতিনিধি অনেকে ইস্তফা দিয়ে ঘরে বসে আছে৷ অনেকে ইস্তফা না দিলেও অফিসে যাচ্ছেন না৷ আর এসবের মাশুল গুনতে হচ্ছে রেগা শ্রমিকদেরকে৷ এছাড়াও পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজও বন্ধ হয়ে আছে৷ ঠিকাদাররা হাত ধুয়ে বসে আছে৷ ফলে নির্মাণ শ্রমিকরা কাজের ধান্দায় এদিক ওদিক ঘুরছে৷ ভেঙে পড়ছে গ্রামীণ অর্থনীতি৷
মাননীয় মুখ্যমন্ত্রী, এমন এক বেসামাল পরিস্থিতির শিকার হয়ে আছি আমরা খেটে খাওয়া মানুষ৷ নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর আমরা যেন অথৈ সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি৷ আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ রাজ্যের সিংহভাগ মানুষের কথা চিন্তা করে আপনি অনতিবিলম্বে নগর ও ভিলেজের প্রশাসন চালু করার ব্যবস্থা করুন৷ প্রয়োজনে এডহক কমিটি গঠন করে প্রশাসনে কাজের গতি ফিরিয়ে আনুন৷ কেননা, এখনো প্রায় এক বছর বাকি নগর ও ভিলেজ কমিটির নির্বাচন৷ ততদিন পর্যন্ত কর্মসংসৃকতি যাতে লাটে না উঠে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে৷ কেননা, আপনি হলেন আমাদের আশা ভরসার প্রতীক৷ আপনার কাজের গতিধারায় বোঝা যাচ্ছে যে, আপনি রাজ্যের উন্নয়নে আন্তরিক৷ তাইতো আপনি খঁুজছেন নতুন নতুন কর্ম সংস্থানের পথ৷ তাইতো আপনার কাছে এই অধমের আবেদন- আমাদের যে কর্মসংস্থান রয়েছে তা অতি দ্রুত চালু করুন৷ মহোদয়, রেগা এবং উন্নয়নমূলক কাজ বন্ধ থাকায় এবার পয়লা বৈশাখও আমাদের নিরানন্দে কেটেছে৷ আমাদের মত খেটে খাওয়া মানুষদের প্রাণশক্তি হল রেগা ও উন্নয়নমূলক কাজ৷ তাও কয়েমাস বন্ধ হয়ে আছে৷ তাছাড়াও রেগায় বকেয়া টাকাও অনেকে আজও পায়নি৷ এই দিকটাও আপনি একটু খেয়াল রাখলে রেগা শ্রমিকদের অশেষ উপকার হবে৷ চাতক পাখির মত আপনার দিকে চেয়ে থাকা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই৷ আপনার কৃপা লাভ করলে আমরা ধন্য হবো৷ আজ এখানে শেষ করলাম৷ আপনার সার্বিক কুশল কমনায়- হতভাগ্য রেগা শ্রমিক৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top