News Flash

  • Home
  • Uncategorized
  • ৪.৪ তীব্রতার ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃত এক, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি
Image

৪.৪ তীব্রতার ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃত এক, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি

জাকার্তা, ১৮ এপ্রিল (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া| বুধবার ৪.৪ তীব্রতার ভূমিকম্পের কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশ| জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত একজনের মৃত্যু, এছাড়াও আহত বেশ কয়েকজন| ইন্দোনেশিয়ার ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, বুধবার ৪.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশ| ভূমিকম্পের উত্সস্থল ছিল কেবুমেন জেলা থেকে ৫২ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের মাত্র ৪ কিলোমিটার গভীরে|

ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন| অন্তত ৫০০ জনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে| ভূমিকম্পের ঝাঁকুনিতে বহু ঘরবাড়িতে ফাটল ধরেছে, এছাড়াও স্কুল এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top