News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৫০টি বাড়ি
Image

হিমাচল প্রদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৫০টি বাড়ি

শিমলা, ১৮ এপ্রিল (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৫০টি বাড়ি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি শিমলার টিক্করী পঞ্চায়েতের অন্তগর্ত কাইশানী গ্রামে ঘটেছে। কাইশানী গ্রামে দেড়শোটির বেশি বসত বাড়ি র‍য়েছে। মঙ্গলবার গভীর রাতে এমনই একটি বাড়িতে আগুন লেগে যায়। দেখতে দেখতে তা ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে যায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয়। ঘটনাস্থলে আসে দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। গোটা এলাকাটি ঘিরে ফেলে রোহডু থানার পুলিশ। টানা পাঁচ ঘন্টার প্রচেষ্ঠায় বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই গ্রামের ৫০টি বাড়ি। উল্লেখজনক বিষয়ে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। আগুনের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে তারাহুড়ো করে বেরিয়ে আসেন বাসিন্দারা। তাই বিধ্বংসী আগুন লাগা সত্ত্বেও কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগুন লাগার খবর দমকলকে ঠিক সময় জানানো হলেও তারা ঘটনাস্থলে আসতে দেরি করে। তাই আগুন এত দ্রুত ছড়িয়ে যায়। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। অন্যদিকে, কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের ভয়াল রূপ প্রসঙ্গে বলতে গিয়ে এক সরকারী আধিকারিক জানিয়েছেন, ওই বাড়িগুলি কাঠ দিয়ে তৈরি হওয়ার কারণে আগুন এতটা ছড়িয়ে গিয়ে ভয়াল আকার ধারণ করে। পুলিশের ডিএসপি অশোক বর্মা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ৫০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের ফলে যেসব মানুষ বাস্তুহীন হয়ে পড়েছে তাদের প্রত্যেককে ১০০০০ টাকা, কম্বল, চাদর, খাবার প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এইসব বাস্তুহীন মানুষদের কোথাও পুনর্বাসন দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top