News Flash

  • Home
  • Uncategorized
  • সিএইচওজিএম-এ অংশ নিতে লন্ডনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

সিএইচওজিএম-এ অংশ নিতে লন্ডনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লন্ডন, ১৮ এপ্রিল (হি.স.) : কমনওয়েলথ হেডস অব গভর্মেন্ট মিটিং (সিএইচওজিএম) -এ অংশগ্রহণ করতে লন্ডনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিথরো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইংল্যান্ডের বিদেশ সচিব বরিশ জনসন। প্রধানমন্ত্রী ২০১৫ সালের নভেম্বরের পর এটাই তাঁর ইংল্যান্ড সফর। তিনি ১০ ডাউনিং স্ট্রিটে বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে- একটি দ্বিপাক্ষিক বৈঠকও করেন। দুদেশের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে দুই রাষ্ট্রপ্রধান বৈঠকে বসেন। এই বৈঠকে দুদেশের মধ্যে স্বাস্থ্য, উৎভাবন, পরিবেশ বান্ধব শক্তি, সাইবার নিরাপত্তাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই রাষ্ট্রপ্রধান বৈঠকে অালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অাগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার কমনওয়েলথ হেডস অব গভর্মেন্ট মিটিং অংশগ্রহণ করবেন বলেন জানা গিয়েছে।

এরঅাগে নর্ডিক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুইডেনে মঙ্গলবারই প্রথম ইন্দো-নর্ডিক সামিটের আয়োজন করা হয়। সেখানে পাঁচটি নর্ডিক দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে আলাপ করেন তিনি। ইন্দো-নর্ডিক সামিটের আগে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। নর্ডিক দেশগুলির মধ্যে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top