News Flash

  • Home
  • Uncategorized
  • সংস্কার নয়, ভারতে বদল আনবে সরকার, স্টকহোমে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

সংস্কার নয়, ভারতে বদল আনবে সরকার, স্টকহোমে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : সংস্কার নয়, ভারতে বদল আনবে তাঁর সরকার। স্টকহোম ইউনিভার্সিটিতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের উপস্থিতিতে মোদী বলেন, “সরকারি তরফে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলি সংস্কার নয়, বদলের জন্য। এটাই আমাদের প্রতিশ্রুতি। ভারতে বদল আনব আমরা। এখনও অনেক পথ যেতে হবে। কিন্তু, আমরা গন্তব্য দেখতে পাচ্ছি। এনিয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

এরঅাগে নর্ডিক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুইডেনে মঙ্গলবারই প্রথম ইন্দো-নর্ডিক সামিটের আয়োজন করা হয়। সেখানে পাঁচটি নর্ডিক দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে আলাপ করেন তিনি। ইন্দো-নর্ডিক সামিটের আগে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। নর্ডিক দেশগুলির মধ্যে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন।

পরে এক অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, বড় বদলের পথে ভারত। ২১ শতকে ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে রাতদিন এক করে কাজ করছে সরকার। তিনি অারও বলেন, “নতুন ভারতের জন্য কঠোর পরিশ্রম করছি আমরা। গত চার বছরে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে ভারতের প্রতি আশা ও বিশ্বাস বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের। সেটা আফ্রিকার কোনও দেশ বা এশিয়া, ইউরোপের যে কোনও বড় দেশই হোক না কেন বিশ্বস্ত সঙ্গী বা বন্ধু হিসেবে এখন ভারতের দিকে আছে সবাই।” প্রধানমন্ত্রী এও বলেন, “গরিবি হঠাও স্লোগানের মত সংস্কৃতির মূলে রয়েছে এই সরকার। গরিবদের জীবনযাত্রার মান উন্নত করতে ক্ষমতায়ণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেটা সমাজের দুর্বল শ্রেণির বা মহিলাদের ক্ষমতায়ণ হতে পারে। সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র এখন বাস্তব।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top