News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ভূখণ্ডে আবারও আক্রান্ত দলিত আইকন, উত্তর প্রদেশে ভাঙচুর আম্বেদকরের মূর্তি
Image

ভারতীয় ভূখণ্ডে আবারও আক্রান্ত দলিত আইকন, উত্তর প্রদেশে ভাঙচুর আম্বেদকরের মূর্তি

বালিয়া (উত্তর প্রদেশ), ১৮ এপ্রিল (হি.স.): ভারতীয় ভূখণ্ডে পুনরায় আক্রান্ত হলেন ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকর| উত্তর প্রদেশের এলাহাবাদ, সিদ্ধার্থনগর ও ফিরোজাবাদের পর এবার উত্তর প্রদেশেরই বালিয়া জেলায় ভাঙচুর করা হল বি আর আম্বেদকরের মূর্তি| বুধবার ভোররাত দু’টো নাগাদ বালিয়া জেলায় রাসরা থানার অন্তর্গত সরদাসপুর গ্রামে ভাঙচুর করা হয় দলিত আইকনের মূর্তি| বুধবার সকালে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন| পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন আম্বেদকর প্রেমীরা|

রাসরা থানার পুলিশ ইন্সপেক্টর জগদীশ চন্দ্র যাদব জানিয়েছেন, বুধবার ভোররাত দু’টো নাগাদ সরদাসপুর গ্রামে ভাঙচুর করা হয়েছে বি আর আম্বেদকরের মূর্তি| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় আম্বেদকরের মূর্তির একটি হাত ক্ষতিগ্রস্ত হয়েছে| অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে নক্ক্যারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

মূর্তি ভাঙচুরের খেলা এই মুহূর্তে সংক্রামক ব্যধিতে পরিণত হয়েছে| কিছুদিন আগেই উত্তর প্রদেশের এলাহাবাদ, সিদ্ধার্থনগর ও ফিরোজাবাদে ভাঙচুর করা হয় ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি| কয়েক দিনের ব্যবধানে উত্তর প্রদেশে পুনরায় আক্রান্ত হলেন বি আর আম্বেদকর| শুধু উত্তর প্রদেশ নয়, কিছুদিন আগে মরু রাজ্য রাজস্থানেও ভাঙচুর করা হয় দলিত আইকন বি আর আম্বেদকরের মূর্তি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top