News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাউন সুগার সহ আগরতলায় গ্রেপ্তার তিন চোরাচালানকারী
Image

ব্রাউন সুগার সহ আগরতলায় গ্রেপ্তার তিন চোরাচালানকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরে নেশা চোরাচালানের বড়সর চক্র সক্রিয় রয়েছে৷ আর এই চক্রে জড়িয়ে রয়েছে কিছু যুবক ও কিশোর৷ মঙ্গলবার পুলিশ ও বিএসএফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে শহরের রামনগরের বিজয়নগর কলোনী এলাকা থেকে তিন যুবককে আটক করেছে৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগারের দশটি ছোট প্যাকেট৷ নগদ টাকা, মোবাইল, সহ আরও কিছু সামগ্রী৷ তাদের পুলিশ জেরা করে জানতে পারে তারা এই ব্রাউন সুগার বিভিন্ন স্থানে বিক্রি করে৷ যেখান থেকে সেগুলি তারা কিনে এনেছে তাদের নামধামও পুলিশ জানতে পেরেছে৷ ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এদিন দক্ষিণ রাজনগর, বিদ্ধিনগর এবং খয়েরপুর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তল্লাসী চালিয়েছে৷ কিন্তু, পুলিশী অভিযানের আঁচ পেয়ে কারবারীরা পালিয়ে গা ঢাকা দেয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top