News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে উর্জিত প্যাটেলকে তলব করল সংসদীয় কমিটি
Image

ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে উর্জিত প্যাটেলকে তলব করল সংসদীয় কমিটি

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : একাধিক ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের ঘটনায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলকে তলব করল সংসদীয় কমিটি। মঙ্গলবার বৈঠকে বসেন কংগ্রেস নেতা বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন সংসদের আর্থিক-বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা। ১৭ মে উর্জিত পটেলকে তলব করা হয়েছে।
গত কয়েকমাসে একাধিক ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের ঘটনা ফাঁস হওয়ার প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলকে তলব করল সংসদীয় কমিটি। মঙ্গলবার কংগ্রেস নেতা বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন সংসদের আর্থিক-বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন । সেখানে, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে বাড়তে থাকা আর্থিক প্রতারণা ও কেলেঙ্কারির ঘটনা নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমারের সামনে একাধিক প্রশ্ন রাখেন কংগ্রেস নেতা বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন সংসদের আর্থিক-বিষয়ক স্থায়ী কমিটি। সূত্রের খবর, ১৭ মে উর্জিত পটেলকে তলব করা হয়েছে। সাম্প্রতিক ব্যাঙ্কিং কেলেঙ্কারি ও অন্যান্য বিধিনিয়ম সংক্রান্ত প্রশ্নের উত্তর চাওয়া হবে আরবিআই-এর গভর্নরের কাছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং | তিনি এই স্থায়ী কমিটির সদস্য। তিনিও ।
গত কয়েক মাসে নীরব মোদী সহ একাধিক ছোট, বড় ব্যাঙ্ক দুর্নীতির ঘটনা সামনে এসেছে। এ নিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলাও হয়নি। আরবিআই গভর্নরকে ব্যাঙ্ক দুর্নীতি এবং নানা ব্যাঙ্কিং সংক্রান্ত নিয়ম নিয়ে কমিটির চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।-

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top