News Flash

  • Home
  • Uncategorized
  • নিগমগুলিকে রাজনীতিমুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান করার উদ্যোগ সরকারের
Image

নিগমগুলিকে রাজনীতিমুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান করার উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজ্যের অধিকাংশ অধিগৃহীত সংস্থা এবং নিগমগুলি বড় ধরনের আর্থিক জটিলতার মধ্য দিয়ে চলছে৷ লোকসানের বহর ক্রমেই বাড়ছে৷ এই অবস্থায় রাজ্যের বর্তমান বিজেপি পরিচালিত এনডিএ সরকার মৃতপ্রায় নিগমগুলিকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে৷ নিগমগুলির পরিচালনার জন্য ইতোপূর্বে সরকারের গৃহীত অবস্থানের ব্যাপক পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, বাণিজ্যিক উদ্দেশ্য গঠিত নিগমগুলিকে আর রাজনৈতিক নেতাদের পুনর্বাসন দেওয়া হবে না৷ বিধায়ক ও পার্টির নেতাদের এড়িয়ে নিগমগুলিকে সম্পূর্ণ অভিজ্ঞ এবং সংশ্লিষ্ট কাজের প্রতি দায়বদ্ধ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে৷ ইতোপূর্বে নিগমগুলিতে রাজনৈতিক নেতাদেরই পূনর্বাসন দেওয়া হত৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিগমগুলির প্রকৃত অবস্থা যাচাই করে দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ এ বিষয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে৷ পর্যায়ক্রমে তিনি সমস্ত নিগমের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন৷ ইতিমধ্যেই তিনি বৈঠক পর্ব শুরু করেছেন৷ রাজ্য হটিকারচারাল কর্পোরেশন হস্ত-তাঁত ও কারুশিল্প উন্নয়ন নিগম সহ বেশ কয়েকটি ক্ষেত্রের কাজ নিয়ে তিনি ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক করেছেন৷ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে নিগমগুলি সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করবে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে নিগমগুলিকে লোকসানের বহর শূন্যের কোঠায় এনে লাভের দিকে অগ্রসহর হতে  হবে৷ নিগমগুলির কর্মকর্তাদের ইতিমধ্যেই সরকারি নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে৷ সে অনুযায়ী দ্রুত বাণিজ্যিক উদ্দেশ্য গঠিত নিগমগুলির পরিচালনভার তথা চেয়ারম্যান পদটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে৷ এ বিষয়ে রাজ্য সরকার দ্রুত অভিজ্ঞদের চয়ন প্রক্রিয়া শুরু করবে বলেও জানা গেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top