News Flash

  • Home
  • Uncategorized
  • নগদে কোনও ঘাটতি নেই, বিজ্ঞপ্তি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
Image

নগদে কোনও ঘাটতি নেই, বিজ্ঞপ্তি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): অর্থমন্ত্রী অরুণ জেটলির পর এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র আশ্বাস বার্তা| মঙ্গলবার টুইট করে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, ‘নগদ সঙ্কট সমস্যার সমাধান হবে খুব শীঘ্রই|’ আর অর্থমন্ত্রীর পর দেশবাসীকে আশ্বস্ত করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র তরফে জানানো হল, নগদে কোনও ঘাটতি নেই| বিজ্ঞপ্তি মারফত আরবিআই জানিয়েছে, অস্বাভাবিকভাবে বেশি পরিমাণে নগদ তোলার কারণে, কিছু এটিএম নগদশুন্য হয়ে পড়েছে| মিডিয়া রিপোর্ট অনুযায়ী দেশের নির্দিষ্ট অংশে নগদের ঘাটতি দেখা দিয়েছে| আরবিআই আরও জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভল্টে যথেষ্ট পরিমাণে নগদ রয়েছে এবং দেশের চারটি নোট প্রেসে মুদ্রণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে|

আরবিআই-এর আশ্বাস সত্ত্বেও বুধবার নগদের আকাল দেখা গেল মধ্যপ্রদেশে| বুধবার সকালে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বিভিন্ন এটিএম-এ ঝুলতে দেখা যায় ‘নো ক্যাশ’ বোর্ড| কোথাও কোথাও আবার লেখা ছিল, ‘কেশ নেই’| এটিএম থেকে টাকা তুলতে না পেরে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ| এটিএম থেকে টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ এক ব্যক্তি জানিয়েছেন, ‘মঙ্গলবার থেকে এখনও পর্যন্ত বারোটি এটিএম-এ ঘুরলাম, কোথাও টাকা পেলাম না| সর্বত্রই লেখা, ক্যাশ নেই| খুব সমস্যা হচ্ছে আমার|’ শুধু মধ্যপ্রদেশ নয়, নগদ সঙ্কটে ভুগছে দেশের আরও বেশ কয়েকটি রাজ্য|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top