News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে কেন্দ্রীয়মন্ত্রী অনন্তকুমার হেগড়ের কনভয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কা, গ্রেফতার চালক
Image

কর্ণাটকে কেন্দ্রীয়মন্ত্রী অনন্তকুমার হেগড়ের কনভয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কা, গ্রেফতার চালক

বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয়মন্ত্রীর কনভয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কা। অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হালাগেরিতে ঘটেছে।

মঙ্গলবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ কর্ণাটকের হাভেরি জেলার রানেবেন্নুর তালুকের হালাগেরি কাছে কেন্দ্রীয়মন্ত্রী অনন্তকুমার হেগড়ের কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে বেপরোয়া ট্রাক। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের দিক একেবারে দুমড়েমুচড়ে যায়। অনন্ত কুমার হেগড়ে অন্য একটি গাড়িতে ছিলেন বলে প্রাণে বেঁচে যান। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মধ্যে থাকা একজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করেছে পুলিশ।

এই দুর্ঘটনার পরে একাধিক ট্যুইট করে অনন্ত কুমার হেগড়ে জানিয়েছেন, ‘আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আমি যে গাড়িতে ছিলাম সেটি দ্রুত গতিতে থাকার কারণে কোনও মতে প্রাণে বেঁচে যাই। আমি পুলিশ প্রশাসনকে আবেদন করব গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত করতে। এর পেছনে নিশ্চই কোনও চক্র কাজ করছে। আমি নিশ্চিত পুলিশ সেই চক্রকে ধরতে সক্ষম হবে। ঘাতক ট্রাকটির চালক মদ্যপ অবস্থায় ছিল না। ট্রাকটি রাস্তার উপর আড়াআড়ি করে পার্ক করা ছিল। আমাদের কনভয়কে দেখামাত্র সেটি রাস্তার ভুল দিক দিয়ে দ্রুত গতিতে ধেয়ে আসে।’

অন্যদিকে পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক ট্রাকের চালকের পুলিশ সূত্রে জানা গিয়েছে। চালকের নাম নাসের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top