News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম-এ নগদের আকাল, দুর্ভোগে সাধারণ মানুষ
Image

এটিএম-এ নগদের আকাল, দুর্ভোগে সাধারণ মানুষ

ভোপাল ও নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন নগদ সঙ্কট সমস্যার সমাধান হবে খুব শীঘ্রই| অর্থমন্ত্রীর আশ্বাসের পর অর্থমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি এস সি গর্গ জানিয়েছেন, ৫০০ টাকার নোট মুদ্রণে পাঁচগুণ বাড়তি পদক্ষেপ নেওয়া হবে| অথচ এখনও নগদের আকাল মধ্যপ্রদেশ, দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যের এটিএম-এ| নগদের আকালে রীতিমতো দিশেহারা দেশের বিভিন্ন রাজ্যের মানুষজন| মঙ্গলবার প্রায় এক ডজন রাজ্যের এটিএম-এ নগদ মেলেনি| সর্বত্রই ঝুলতে দেখা যায় ‘নো ক্যাশ’ বোর্ড|

একই ছবি ধরা পড়ল বুধবারও| বুধবার সকালে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বিভিন্ন এটিএম-এ ঝুলতে দেখা যায় ‘নো ক্যাশ’ বোর্ড| কোথাও কোথাও আবার লেখা ছিল, ‘কেশ নেই’| এটিএম থেকে টাকা তুলতে না পেরে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ| এটিএম থেকে টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ এক ব্যক্তি জানিয়েছেন, ‘মঙ্গলবার থেকে এখনও পর্যন্ত বারোটি এটিএম-এ ঘুরলাম, কোথাও টাকা পেলাম না| সর্বত্রই লেখা, ক্যাশ নেই| খুব সমস্যা হচ্ছে আমার|’ শুধু মধ্যপ্রদেশ নয়, নগদ সঙ্কটে ভুগছে দেশের আরও বেশ কয়েকটি রাজ্য|

শেষ কয়েক সপ্তাহ নগদ সঙ্কট শুরু হয় তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে| এরপর বিহার, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে বড় নোটের আকাল শুরু হয়| বিশেষত ব্যাঙ্ক ও এটিএম গুলিতে নোট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ| প্রয়োজনে টাকা তুলতে পারছেন সাধারণ মানুষ| দেশের বিভিন্ন রাজ্যে নগদ সঙ্কট বাড়তে থাকায় ইতিমধ্যেই বিবৃতি জারি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| টুইট করে অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘বাজারে এবং ব্যাঙ্কগুলির কাছে পর্যাপ্ত পরিমাণে নগদ টাকা রয়েছে| যে সঙ্কট তৈরি হয়েছে তা দেশের কিছু অংশে ‘আচমকা এবং অস্বাভাবিক হারে’ নগদের চাহিদা বেড়ে যাওয়ার জন্য হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী| এই সঙ্কট সাময়িক এবং তা কাটিয়ে ওঠার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী| অর্থমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও এখনও নগদের আকাল দেশের বিভিন্ন রাজ্যে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top