News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু বাইখোঁড়ায়
Image

অগ্ণিদগ্দ হয়ে তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু বাইখোঁড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ বাইখোঁড়া থানাধীন পশ্চিম চরকবাইয়ের মংসাই মগপাড়ার তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এলাকাবীসদের সন্দেহ প্রকাশ এবং ঘটনাক্রম নিয়ে বিস্তর প্রশ্ণ চিহ্ণ তৈরি হওয়ায় পুলিশ মঙ্গলবার তদন্ত শুরু করেছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, মংসাই মগপাড়ার বাসিন্দা রানু মগের স্ত্রী ক্রাইজারি মগকে সোমবার সকালে অগ্ণিগগ্দ অবস্থায় বাইখোঁড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখান থেকে তাকে কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দেওয়া হয় উদয়পুরের গোমতী জেলা হাসপাতালে৷ এই জেলা হাপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মহিলাটি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে৷ রহস্যজনক মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ণ উঠেছে৷ অবশ্য পরিবারের লোকজন দাবি করেছেন, মহিলা নিজেই শরীরে আগুন লাগিয়েছিলেন৷ জানা গেছে, রানু এবং ক্রাইজারি পাঁচ বছরের একটি ছেলে রয়েছে৷ পরিবারের লোকজনদের কথা অনুযায়ী সাংসারিক অশান্তির কারণে ২৩ বছরের ক্রাইজারি মগ নিজেই শরীরে আগুন লাগিয়েছিলেন৷ তবে এদিন অগ্ণিগগ্দ বধূকে বাইখোঁড়া হাসপাতালে নিয়ে যাওয়া পর যে যে চিত্র উঠে আসে তাতে বিভিন্ন প্রশ্ণ উঠে আসছে৷ বাইখোঁড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, মঙ্গলবার পুশি এলাকা থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে৷ এটি আত্মহত্যা না হত্যা এ নিয়ে সন্দেহ রয়ে গেছে৷ বাইখোঁড়া হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে৷ যদিও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি৷ তবে পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top