News Flash

  • Home
  • Uncategorized
  • দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল
Image

দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল

সায়ন্তক চৌধুরী
তিন মার্চ৷ ছিল ১৮-এর বিধানসভার নির্বাচনের পর ভোট গণনার দিন৷ দুপুর বারটার মধ্যে ভোটের চিত্র অনেকটা নিশ্চিত হবার মত৷ বারটার পর দেখা গেল বিজেপিতে গণ জোয়ার৷ এমন জোয়ারকে বলা যেতে পারে বেনোজল৷ সেই তিন মার্চের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিজেপিতে বেশ কিছু নব্য বিজেপির উদয় হল৷ নব্যদের দাপটে পুরানো বিজেপি সমর্থকরা ঘরে বসে রইলেন৷ বলা যেতে পারে — বর্তমানে বিজেপিতে যাবার যেন প্রতিযোগিতা চলছে৷ এক সময়ে এই নব্য বিজেপিরা ছিল সিপিএমের কট্টর সমর্থক৷ এখন সিপিএমের মরা গাঙে আর বান আসবে না বুঝে তারা বিজেপিতে ভিড়ছে৷ তবে ভিড়ছে বললে ভুল বলা হবে জামা পাল্টিয়ে রীতিমত কট্টর বিজেপি হয়ে গেছে৷ তাদের দাপটে বিজেপির প্রবীণরা যেন খাবি খাচ্ছে৷ ইতিমধ্যে বিজেপির অন্দরেও নব্য বিজেপিদের নিয়ে চর্চা চলছে৷ কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন যে, বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? নব্যরা দলবল নিয়ে বিজেপিতে পুনর্বাসিত হয়েছে৷ তারাই যেন বর্তমানে বিজেপির মধ্যমণি৷ রাতারাতি বিভিন্ন ক্লাবের সদস্যরা ঠাঁই নিল বিজেপিতে৷ হগব নেতাদের বর্তমানে আর দেখা পাওয়া যায় না৷ সিপিএম অফিস খোলার যেন কেউ নেই৷ আর কেউ সাহস করে খুলতে গেলে নব্য বিজেপিরা এসে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছে৷ কিংবা তাদেরকে ধোলাইয়ের ব্যবস্থা করছে৷ এসব কাজে নব্য বিজেপিরা মরিয়া তাদের লক্ষ্য একটাই৷ তা হল — যেনতেন ভাবে শীর্ষ নেতাদের সুদৃষ্টি আকর্ষণ করা৷ এমন নব্য বিজেপির মধ্যে কে নাই৷’ রয়েছে — ঠিকাদার হগব নেতা, সিট্যুর নেতা, মাফিয়াসহ মিডিয়া জগতের এক শ্রেণীর সাংবাদিক৷ তাদের লক্ষ্য একটাই৷ তা হল, বিজেপি ছত্রছায়ায় থেকে আখের গোছানো৷ আবার এক শ্রেণীর নব্য বিজেপিরা চাঁদার সংসৃকতিতে নেমে পড়েছে৷ বিলোনীয়ার নব্য বিজেপিরা অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে চাঁদা তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ বিজেপিতে কিন্তু চাঁদা সংসৃকতি নেই বলে রাজ্যবাসী জানে৷ কিন্তু সেই জানা বর্তমানে প্রশ্ণের মুখে এসে দাঁড়িয়েছে৷ আবার কোনও কোনও স্থানে মজদুর সঙ্ঘের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে৷ ফলে মজদুর সংঘের সততাও প্রশ্ণের মুখে এসে দাঁড়িয়েছে৷ মোটের উপর মত দিন যাচ্ছে ততই যেন বিজেপিতে পর গাছা ভর করছে৷ এসব পরগাছা কখনো সমাজের ভালো কাজ করে না৷ বিজেপি নেতৃত্বরা যেন পরগাছাদের নিয়ে উদাসীন বলে মনে হচ্ছে৷ পুরানো কর্মীরা যেন অনেকটা কোণঠাসা৷ নব্যদেরই জয় জয়কার৷ এমন পরিস্থিতি বিজেপির জন্য কোন অবস্থায় সুখকর হতে পারে না৷ কেননা, রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ রাজ্যবাসী অনেক আশা-ভরসা করে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়েছে৷ তাইতো বিজেপি সরকারের প্রতি রাজ্যবাসীর প্রত্যাশা অনেক৷ কিন্তু বিজেপিতেও যদি বাম কালচার ঢুকে যায় তাহলে পরিবর্তনের অর্থ অনর্থের সৃষ্টি করবে৷ রাজ্যবাসী হতাশ হয়ে পড়বে৷ সুতরাং সময় থাকতে বিজেপি নেতৃত্বকে সতর্ক হতে হবে৷ তা না হলে নব্য বিজেপিদের দাপটে আবার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠবে৷ ইতিমধ্যে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বই কি৷ তাই রাজ্যবাসীর মনে বিজেপির যে ভাবমূর্তি রয়েছে তা অক্ষুন্ন রাখতে হলে কোনভাবে নব্যদের সাথে অপোষ করা চলবে না৷ বিজেপি নেতৃত্বদের মনে রাখতে হবে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top