News Flash

  • Home
  • Uncategorized
  • ফলাফল ও মার্কশিটের দাবীতে বিশ্ববিদ্যালয়ে নার্সিং পড়ুয়াদের গণবস্থান, মন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার
Image

ফলাফল ও মার্কশিটের দাবীতে বিশ্ববিদ্যালয়ে নার্সিং পড়ুয়াদের গণবস্থান, মন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রেজিস্ট্রেশন নম্বর এবং মার্কশিটের দাবীতে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রীরা সোমবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণবস্থান পালন করেছে৷ তাদের এই গণবস্থান আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য তথা বিজেপি নেতা অরুণোদয় সাহা৷ তিনিও ছাত্রছাত্রীদের দাবীর সমর্থনে বক্তব্য রাখেন৷ পরে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আশ্বাস দিয়েছেন ছাত্রছাত্রীদের দাবীগুলি বিবেচনা করে দেখা হবে৷ সেই আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে৷
সংবাদে প্রকাশ, আগরতলা শহরের কাছে বাইপাস রোডের পাশে ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়৷ মূলত এই প্রতিষ্ঠানটি হচ্ছে তামিলনাড়ুর শ্রী শংকরা এডুকেশনাল এন্ড চেরিটেবল ট্রাস্ট এর একটি অংশ৷ ত্রিপুরাসুন্দরী কলেজ অফ নার্সিংয়ে পাঠরত ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের ফলাফল ও মার্কশিট দেওয়া হচ্ছে না৷ তাতে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে৷ এনিয়ে কয়েকদিন আগে ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানটির গেইটে তালা দিয়ে প্রতিবাদ করেছিল৷ কিন্তু তাতেও কোন কাজ হয়নি৷ তাদের ফলাফল ও মার্কশিট কোনটাই দেওয়া হয়নি৷ তাই বাধ্য হয়েছে তারা সোমবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণবস্থানে বসেন৷ তাদের দাবী অবিলম্বে তাদের ফলাফল ঘোষণা করতে হবে এবং মার্কশিট দিতে হবে৷
জানা গিয়েছে, গত বছরও ত্রিপরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নম্বর দেয়নি৷ তাতে তারা পরীক্ষায় বসার ক্ষেত্রে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছিল৷ পরবর্তী সময়ে রাজ্য সরকারের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়৷ এবছর আবার ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে৷ গোটা বিষয়টি রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর দৃষ্টিতে নেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি দেখবেন৷ এই আশ্বাদের ভিত্তিতে ছাত্রছাত্রীরা এদিন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গণবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে৷
প্রসঙ্গত, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বহু অভিযোগ উঠেছে৷ এই বিশ্ববিদ্যালয়ের গড়িমা দিনদিন তলানিতে যাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top