News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটক নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ৮২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি
Image

কর্ণাটক নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ৮২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

বেঙ্গালুরু, ১৬ এপ্রিল (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ৮২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওই প্রার্থীতালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খোদ নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। ২২৪ সদস্যের কর্ণাটক বিধানসভা নির্বাচনে ৭২ আসনের জন্য গত ৮ এপ্রিল প্রথমদফা প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি।
উল্লেখ্য, রবিবার কংগ্রেস তাদের ২১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস। ওই প্রার্থীতালিকা অনুযায়ী কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া একমাত্র চামুন্ডেশ্বরী আসন থেকেই লড়াই করছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এইচ ওয়াই মেতি ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন। এবার তিনিও টিকিট পেয়েছেন। দলের নেতাদের দাবি এড়িয়েও ৭ জেডিএস নেতাকে আসন ছেড়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই ‌যে কোনও উপায়ে বিজেপিকে ঠেকানো। ২০১৩ সালে নির্বাচত হয়েছিলেন এমন ১২২ জন বিধায়ককে টিকিট দিয়েছে কংগ্রেস। এক্ষেত্রে কোনও ঝুঁকিই নিতে চাননি রাহুল গান্ধী। পাশাপাশি ২০১৬ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিলেন এমন বেশ কয়েকজন মন্ত্রীকেও টিকিট দিয়েছে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে বরুণা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top