News Flash

  • Home
  • Uncategorized
  • ইংলিশ প্রিমিয়র লিগে ওয়েস্ট ব্রমউইচের কাছে হার ম্যান ইউদের
Image

ইংলিশ প্রিমিয়র লিগে ওয়েস্ট ব্রমউইচের কাছে হার ম্যান ইউদের

ম্যাঞ্চেস্টার, ১৬ এপ্রিল (হি.স.) : ইংলিশ প্রিমিয়র লিগে ওয়েস্ট ব্রমউইচের কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হেরে কার্যত ম্যাঞ্চেস্টার সিটিকে লিগ চ্যাম্পিয়ন করে দিল৷ এমনিতে ম্যান সিটির প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হওয়া কেবল সময়ের অপেক্ষা ছিল৷ তবু প্রত্যাশিত সময়ের আগেই গুয়ার্দিওলাদের চ্যাম্পিয়ন করার সুযোগ করে দিল রেড ডেভিলসরা৷ ব্রমউইচের কাছে হারের পর দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিগের বাকি সবক’টি ম্যাচ জিতলেও আর ম্যান সিটিকে অার ছোঁয়া সম্ভব নয়৷
শেষ রাউন্ডে টটেনহ্যামকে ৩-১ গোলে পরাস্ত করে লিগ জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ম্যন সিটি৷ পয়েন্ট ব্যবধানের নিরিখে চ্যাম্পিয়ন হতে গুয়ার্দিওলাদের প্রয়োজন ছিল ৯০ পয়েন্ট৷ ৩৩ রাউন্ডের শেষে সিটির সংগ্রহ ৮৭ পয়েন্ট৷ আর একটা ম্যাচ জিতলেএই ইপিএলের ট্রফি ঘরে তুলত তারা৷ ইউনাইটেডের অবাক হারে তার আর প্রয়োজন পড়বে না৷ ওয়েস্ট ব্রমউইচের কাছে হারের পর ৩৩ ম্যাচে মোরিনহোদের খাতায় রয়েছে ৭১ পয়েন্ট৷ ৩৮ রাউন্ডের পর কোনওভাবেই ৮৭ পয়েন্টে পৌঁছান অার সম্ভব নয় রেড ডেভিলসদের পক্ষে৷ সুতরাং বাকি সবক’টি ম্যাচ হারলেও ম্যান সিটির লিগ জয় করবে নিরাপদেই৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top