News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা- গুয়াহাটি রুটে ফের শুরু হচ্ছে ট্রেন চলাচল
Image

আগরতলা- গুয়াহাটি রুটে ফের শুরু হচ্ছে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ কেন্দ্রের মতো রাজ্যেও বিজেপি সরকার আসার ফলে রাজধানী আগরতলা থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন চালু হয়েছে৷ কিন্তু আগরতলা – গুয়াহাটি রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার তৈরি হয়েছে অনেক সমস্যা৷ আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেন চলাচল করত৷ কিন্তু বর্তমানে সেই পরিষেবা বন্ধ হয়ে গেছে৷ যার দরুণ নিত্যযাত্রীদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ এ বিষয়ে পরিবহণমন্ত্রী প্রাণজিৎ সিংহরায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, গোটা বিষয় নিয়ে তিনি অবগত৷ এই সমস্যার দরুন সিংহভাগ গুয়াহাটি যাত্রীদের সরাসরি না গিয়ে দুরপাল্লার এক্সপ্রেস ট্রেন ধরতে হচ্ছে৷ আগরতলা – শিলচর বাদ দিলে সপ্তাহে তিনদিন কোনও দূরপাল্লার ট্রেন চলে না৷ তিনি জানান, চিকিৎসাজনিত কারণে তিনি বর্তমানে বহিঃরাজ্যে অবস্থান করছেন৷ রাজ্যে ফিরলেই তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন৷ উত্তর পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক জানিয়েছেন, শুরু থেকেই দাবি ছিল প্রতিদিন গুয়াহাটির সঙ্গে একটি দূরপাল্লার ট্রেনের৷ এখন এ বিষয়ে প্রয়াস শুরু হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top