নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৪ এপ্রিল৷৷ উত্তরের চুরাইবাড়ি থানাধীন খেরেংজুরি এলাকায় তীব্র উত্তেজনা৷ অটো চালক ও যাত্রীর মধ্যে ১৫ টাকা ভাড়া নিয়ে বাক বিতন্ড, মারপিট ও পরে থানায় মামলা৷ ঘটনাটি সংগঠিত হয়েছে শনিবার বিকেল নাগাদ চুরাইবাড়ি খেরেংজুড়ি এলাকায় ৪৪ নং জাতীয় সড়কের উপর৷ টিআর-০৫-এ-২৫২৫ নম্বরের একটি যাত্রীবাহী অটো যাত্রী নিয়ে ধর্মনগর থেকে চুরাইবাড়ি আসার পথে খেরেংজুড়ি এলাকায়
অটোতে আসা এক যাত্রী নেমে যান৷ অটো থেকে নেমে ভাড়া ১৫ টাকা হওয়াতে যাত্রী রাসমোহন দাস দুটি ১০ টাকার নোট অর্থাৎ ২০ টাকা দিয়ে ৫টা ফেরত চান৷ অটোচালক আব্দুল কালাম একটি ৫ টাকার নোট ফেরত দিলে যাত্রী অভিযোগ করে বসেন যে, এই ৫ টাকার নোটটি ছেড়া৷ তারপর উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতন্ড৷ ঘটনা গড়িয়ে যায় মারপিটে৷ মারপিটের ফলে গুরুত্বর ভাবে আহত হয় যাত্রী রাস মোহন দাস৷ ঘটনা সংগঠিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুরুত্বভাবে আহত অটোযাত্রী রাসমোহন দাসকে হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা করিয়ে থানায় নিয়ে আসে৷ পরে চুরাইবাড়ি বিএমএস সংগঠন থেকে চুরাইবাড়ি থানায় একটি ডেপুটেশন প্রদান করে অটো যাত্রীর শাস্থির দাবীতে৷ বিএমএস ও অটো চালকের ভাইয়ের অভিযোগ অটোযাত্রী রাস মোহন দাস অটোচালক আব্দুল কালামকে বেধড়ক ভাবে মারপিট করেছে৷ বর্তমানে অটোচালক ধর্মনগর জেলা হাসাপাতালে চিকিৎসাধীন বলেও তাদের দাবী৷ এদিকে অটোযাত্রীর রাস মোহন দাসের দাবী অটোচালক উনার উপর আক্রমণ চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করেছে৷
ভাড়া নিয়ে বিবাদ, যাত্রীকে বেধরক পেটাল অটো চালক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















