News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া নিয়ে বিবাদ, যাত্রীকে বেধরক পেটাল অটো চালক
Image

ভাড়া নিয়ে বিবাদ, যাত্রীকে বেধরক পেটাল অটো চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৪ এপ্রিল৷৷ উত্তরের চুরাইবাড়ি থানাধীন খেরেংজুরি এলাকায় তীব্র উত্তেজনা৷ অটো চালক ও যাত্রীর মধ্যে ১৫ টাকা ভাড়া নিয়ে বাক বিতন্ড, মারপিট ও পরে থানায় মামলা৷ ঘটনাটি সংগঠিত হয়েছে শনিবার বিকেল নাগাদ চুরাইবাড়ি খেরেংজুড়ি এলাকায় ৪৪ নং জাতীয় সড়কের উপর৷ টিআর-০৫-এ-২৫২৫ নম্বরের একটি যাত্রীবাহী অটো যাত্রী নিয়ে ধর্মনগর থেকে চুরাইবাড়ি আসার পথে খেরেংজুড়ি এলাকায় অটোতে আসা এক যাত্রী নেমে যান৷ অটো থেকে নেমে ভাড়া ১৫ টাকা হওয়াতে যাত্রী রাসমোহন দাস দুটি ১০ টাকার নোট অর্থাৎ ২০ টাকা দিয়ে ৫টা ফেরত চান৷ অটোচালক আব্দুল কালাম একটি ৫ টাকার নোট ফেরত দিলে যাত্রী অভিযোগ করে বসেন যে, এই ৫ টাকার নোটটি ছেড়া৷ তারপর উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতন্ড৷ ঘটনা গড়িয়ে যায় মারপিটে৷ মারপিটের ফলে গুরুত্বর ভাবে আহত হয় যাত্রী রাস মোহন দাস৷ ঘটনা সংগঠিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুরুত্বভাবে আহত অটোযাত্রী রাসমোহন দাসকে হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা করিয়ে থানায় নিয়ে আসে৷ পরে চুরাইবাড়ি বিএমএস সংগঠন থেকে চুরাইবাড়ি থানায় একটি ডেপুটেশন প্রদান করে অটো যাত্রীর শাস্থির দাবীতে৷ বিএমএস ও অটো চালকের ভাইয়ের অভিযোগ অটোযাত্রী রাস মোহন দাস অটোচালক আব্দুল কালামকে বেধড়ক ভাবে মারপিট করেছে৷ বর্তমানে অটোচালক ধর্মনগর জেলা হাসাপাতালে চিকিৎসাধীন বলেও তাদের দাবী৷ এদিকে অটোযাত্রীর রাস মোহন দাসের দাবী অটোচালক উনার উপর আক্রমণ চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top