News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছতা সুনিশ্চিত করা না গেল দুর্নীতি বন্ধ হবে না ঃ উপমুখ্যমন্ত্রী
Image

স্বচ্ছতা সুনিশ্চিত করা না গেল দুর্নীতি বন্ধ হবে না ঃ উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রাজ্য সরকারের অগ্রাধিকার হলো বিভিন্ন কাজে স্বচ্ছতা সুনিশ্চিত করা৷ স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে দুর্নীতি বন্ধ করা যাবে না৷ আর দুর্নীতি বন্ধ না হলে উন্নয়নও হবে না৷ আজ প্রজ্ঞা ভবনে ই-টেন্ডারিং বিষয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ অর্থ দপ্তর আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ অংশ নিয়েছেন৷
উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন হলো রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য৷ স্বচ্ছতা এবং উন্নয়ন হাত ধরাধরি করে চলে৷ তিনি এক দিনের এই কর্মশালার সাফল্য কামনা করেন৷ কর্মশালার শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে ই-টেন্ডারিং বিষয়ে আলোচনা করেন অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু৷ আলোচনা করেন অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব পি আর ভট্টাচার্য৷ উদ্বোধনী পর্বের পর ই-টেন্ডারিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top