News Flash

  • Home
  • Uncategorized
  • শ্যুটিংয়ে ভারতের বিজয় ধারা অব্যহত, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে সোনা সঞ্জীব রাজপুতের
Image

শ্যুটিংয়ে ভারতের বিজয় ধারা অব্যহত, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে সোনা সঞ্জীব রাজপুতের

গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : রেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতলেন সঞ্জীব রাজপুত। বেলমন্ট শ্যুটিং সেন্টারে ফাইনালে ৪৫৪.৫ পয়েন্ট সংগ্রহ করে সোনা জেতেন বছর ৩৭-এর সঞ্জীব। ফাইনালে ওঠার আগে বাছাই পর্বে সব মিলিয়ে ১১৮০ পয়েন্ট অর্জন করেছিলেন এই ভারতীয় শ্যুটার। বাছাই পর্বে প্রোনে ৩৯৯, দাঁড়িয়ে ৩৯০ এবং হাঁটু গেড়ে ৩৯১ পয়েন্ট স্কোর বোর্ডে তুলেছিলেন সঞ্জীব। ওই একই ইভেন্টের ফাইনালে হতাশ করেছেন আর এক ভারতীয় শ্যুটার চেন সিং। ফাইনালে পঞ্চম হয়ে ৪১৯.১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
এই ইভেন্টে ৪৪৮.৪ পয়েন্ট পেয়ে রুপো জিতেছেন কানাডার গরজেগোরজ সইচ। ৪৪১.২ পেয়ে ব্রোঞ্জ পদক পান ইংল্যান্ডের ডিন বেল। ফাইনালে প্রোনে তিনটে গুলি নিখুঁত ভাবে ছুড়ে তিনবার ১০০ পয়েন্ট তুলে নেন সঞ্জীব রাজপুত। প্রসঙ্গত, ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন সঞ্জীব এবং ২০০৬ সালে মেলবর্ন অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন তিনি। এবার সোনা জিতে সিদ্ধি লাভ করলেন সঞ্জীব রাজপুত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top