News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্য আমেজে নববর্ষ, বাজারে পদ্মার ইলিশ
Image

অনন্য আমেজে নববর্ষ, বাজারে পদ্মার ইলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ রাজ্যে এবার নতুন আমেজে উদযাপিত হতে চলেছে বাংলা নববর্ষ৷ দীর্ঘ কয়েক বছর পর সরকার পরিবর্তনের সাথে সাথে নববর্ষের উৎযাপনেরও স্পষ্ট প্রভাব পরার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে৷ বাজারেও এর প্রভাব পড়েছে৷ রাজ্যের বাজারে এসে গেছে পদ্মার ইলিশ৷ নববর্ষের আগে দুদিনের টানা উৎসব শুক্রবার থেকে শুরু হয়ে গেছে৷ শনিবার সংক্রান্তি অর্থাৎ বাঙ্গালীদের মহাবিশু৷ শুক্রবার ধর্মীয় রীতি নীতি অনুযায়ি চলছে হারবিশু৷ এই দুদিন ধর্মপ্রাণ হিন্দু বাঙালিরা নিরামিষ ভোজনই করেন৷ গৃহ দেবতার সামনে ভোগ ও সাজানো হয়৷ আর রবিবার পয়লা বৈশাখ৷
এই টানা উৎসবে নতুন আমেজ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে৷ রাজ্যে সরকার পরিবর্তনে স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হচ্ছে৷ বাজারে পূর্বেরপপ তুলনায় ভিড় বেড়েছে৷ ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের মধ্যেই উচ্ছ্বাস রয়েছে৷ এরই মধ্যে শুক্রবার ত্রিপুরার বাজারে এসে গেছে পদ্মার ইলিশ৷ টানা দুদিন ধর্মপ্রাণ হিন্দুদের বাড়ি ঘরে নিরামিষের প্রচলনই বেশি৷ তবে ফুরিয়ে যাবার আশঙ্কায় অনেকেই পদ্মার ইলিশ আগাম কিনে নিয়ে যাচ্ছেন৷ পদ্মার ইলিশ ত্রিপুরার বাজারে এখন আর আগের মত খুব একটা আসেনা৷ পাওয়া গেলেও দাম চড়া হওয়ায় খোকা ইলিশ দিয়েই অধিকাংশকেই সন্তুষ্ট থাকতে হয়৷
তবে এবার প্রচুর মাত্রায় পদ্মার ইলিশ রাজ্যের বাজারে এসেছে৷ কিন্তু দাম আকাশ ছোঁয়া৷ যদিও দামের সঙ্গে পাল্লা দিয়ে ক্রেতাদের ভিড়ও বাড়ছে৷ ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের পদ্মার ইলিশের দাম ২ হাজার থেকে ২২০০ টাকা কিলো৷ এর ছোট হলে ১৮০০ টাকা দরে পাওয়া যাচ্ছে৷ তবে ১৫০০ টাকার নিচে কোন পদ্মার ইলিশ নেই৷ ইলিশেরও আবার রকম ফের আছে৷ হিমঘরে ১ বছরের বেশি সময় রাখা ইলিশের দাম কিছুটা কম৷ তবে সরাসরি বাংলাদেশ হয়ে আমদানি রপ্তানি বানিজ্যের বিধি মেনে আসা দু-চারদিন আগের ইলিশ ২২০০ টাকার নিয়ে পাওয়া যাচ্ছে না৷ কিন্তু নববর্ষে বাঙ্গালীর পাতে ইলিশের রেওয়াজ আছে৷ আর এর ফলে অনেকের পক্ষে কষ্টসাধ্য হলেও ইলিশের জন্য বাজারে চাহিদাও অনেক বেড়েছে৷ যাদের সহায় সাধ্য কুলচ্ছেন তারা খোকা ইলিশ দিয়েই আশ মেটানোর চেষ্টা করছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top