News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের আইআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ
Image

দিল্লিতে কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের আইআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): দিল্লিতে কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের আইআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ | শুক্রবার সকালে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির নীলগীরি ছাত্রাবাসে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধর হয় বছর একুশের ওই পড়ুয়ার দেহ ৷
হোস্টেলের ঘরে আত্মঘাতী হলেন আইআইটি নয়াদিল্লির রসায়ন বিভাগের ছাত্র।
শুক্রবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা গোপাল মালু (২১) দেহ | দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির নীলগিরি বয়েস হোস্টেলে থাকত। এমএসসি প্রথম বর্ষের ছাত্র গোপাল মালু এখানে পড়াশুনা করতে এসেছিল। তবে কি কারণে এই আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয়। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী এই ছাত্রের কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি হোস্টেলের ঘর থেকে।
সূত্রের দাবি এর আগেও গত ১০ এপ্রিল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ সে যাত্রায় বেঁচে যায় গোপাল ৷ দিল্লির সফদারজঙ হাসপাতালে ভর্তিও করা হয় ৷ পরে সুস্থ হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ আত্মহত্যার চেষ্টা করাতেই মৃতর দাদা তার সঙ্গে ছিল এতদিন ৷ বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিল তাকে যাতে এই ভবিষ্যতে পদক্ষেপ দ্বিতীয়বার না করে, কিন্তু তাতেও কোনও লাভ হলনা আখেরে ৷
গত ৫ এপ্রিল মুম্বই আইআইটিতে বিনশা যাদব(‌২১)‌ আত্মঘাতী হন। অবসাদে ভুগছিলেন বলেই তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানা গিয়েছে। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও মিল আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ‌‌পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে ঠিক কী কারণে এমন আত্মহত্য়ার প্রবণতা দেখা দিচ্ছে আইআইটি ছাত্রদের মধ্যে ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top