News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ধ্যারাতে ব্যস্ততম রাজপথে অটো চালকদের অবরোধ
Image

সন্ধ্যারাতে ব্যস্ততম রাজপথে অটো চালকদের অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলা শহরের ব্যস্ততম মোটরস্ট্যান্ড এলাকায় অটো চালকদের একাংশ অবরোধ আন্দোলনে সামিল হয়েছে৷ তাতে যাত্রীদের মারাত্মক দুর্ভোগের শিকার হতে হয়েছে৷ পাশাপাশি পথচারীরাও নানা হয়রানীর শিকার হন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ মোতাবেক অটোতে তিনজন যাত্রীর বেশী পরিবহণ করা যাবে না৷ গত কিছুদিন ধরেই এনিয়ে অটো চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷ পুলিশও এই নির্দেশকে গুরুত্ব দিয়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া জোরদারভাবে চালিয়েছে৷ তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে অটো চালকদের একাংশ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের আধিকারীক ও কর্মীরা আইন ভঙ্গকারী অটো চালকদের জরিমানা করছিলেন৷ তখনই একদল অটো চালক উত্তেজিত হয়ে উঠেন এবং ট্রাফিক পুলিশের উপর চড়াও হয়৷ কিছুক্ষণ রাজপথ অবরোধ করে৷ যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top