News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযান শুরু
Image

দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ দুর্নীতি এবং আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত আধিকারিক ও সরকারি কর্মচারীদের পদে৭প নিতে শুরু করেছে রাজ্য সরকার৷ বিজেপি পরিচালিত এনডিএ সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যে একজন ব্লক উন্নয়ন আধিকারিক সহ চারজন পঞ্চায়েত সচিবকে চাকরি থেকে বরখাস্ত করেছে৷
রাজ্যের পূর্বতন সিপিআইএণ পরিচালিত বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে ব্যাপকহারে আর্থিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ৷ সার্বাধিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরে৷ কেন্দ্রীয় অর্থের লোপাট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অর্থ প্রদান বন্ধ করে দিয়েছে৷ প্রকল্পের কাজ মাঝপথে ফেলে দিয়েই বাম সরকার অন্তিম সময়গুলি কাটিয়েছিল৷
রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, ক্ষমতা বদলের পর রাজ্যে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের হিসাব নিয়ে বিস্তর পর্যালোচনা হচ্ছে প্রশাসনে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কয়েকটি রিপোর্ট পেশ করা হয়েছে৷ একই সঙ্গে দুর্নীতির দায়ে এবং কেন্দ্রীয় অর্থের ব্যবহারে অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে৷
জানা গেছে, রাজ্য সরকার একজন টিসিএস আধিকারিককে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে৷ তার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top