News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়া কাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ওমর আব্দুল্লা
Image

কাঠুয়া কাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ওমর আব্দুল্লা

শ্রীনগর, ১৩ এপ্রিল (হি.স.): কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লা। এক ট্যুইটবার্তা ওমর আব্দুল্লা লিখেছেন, ‘আপনার নিজের কাছে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা নিয়ে আপনি বরাবরই সরব হয়েছেন। কিন্তু অন্যের জন্য যা গুরুত্বপূর্ণ তা নিয়ে আপনি মৌন থেকেছেন।’ ওমর আব্দুল্লা তার ট্যুইটবার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন যে ওই ধর্ষিতা শিশুটির জন্য তিনি যেন সরব হন।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার রাসানা গ্রামে আট বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে একটি মন্দিরের ভেতরে গণধর্ষণ করে ৬ জন। প্রায় এক সপ্তাহ পরে ওই শিশুকন্যার মৃতদেহ ওই একই জায়গা থেকে উদ্ধার করা হয়। এর পরেই প্রশাসনের তরফ থেকে বিশেষ তদন্তকারীদল গঠন করা হয়। এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশের দুই স্পেশ্যাল পুলিশ অফিসার এবং এক হেডকনস্টেবল রয়েছে। ধৃত পুলিশকর্মীদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top