News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়া ও উন্নাও গণধর্ষণ : মধ্যরাতে ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করলেন রাহুল গান্ধী
Image

কাঠুয়া ও উন্নাও গণধর্ষণ : মধ্যরাতে ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : কাঠুয়া ও উন্নাওয়ে ধর্ষণের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| রাহুল গান্ধী বলেন, “মহিলাদের উপর যে নির্যাতন চলছে তা নিয়ে পদক্ষেপ নিক সরকার। আমরা এটাই চাই। এটা একটা ন্যাশনাল ইস্যু। রাজনৈতিক ইস্যু নয়।” বৃহস্পতিবার মধ্যরাতে রাহুলের মিছিলে অংশ নেন, বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং তার স্বামী স্বামী রবার্ট বঢরাও। এছাড়াও, মিছিলে অংশ নেন আহমেদ প্যাটেল, গুলাম নবি আজ়াদ, অম্বিকা সোনি সহ অনেকেই।
মিছিলের আগে টুইট করে রাহুল লেখেন, লাখ লাখ ভারতীয়র মতো আমিও কষ্ট পেয়েছি। ভারতে মেয়েদের সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে তা চলতে পারে না। তাই এই হিংসার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ রাতে শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে অংশ নিন আমার সঙ্গে। রাহুল গান্ধি বলেন, সরকার এইসব ঘটনার তদন্ত করুক। দেশের মেয়েরা এখন বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছে। সব জায়গাতেই মহিলাদের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। মেয়েরা নিজেদের নিরাপদ বলে মনে করুক।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top