News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়ায় শিশুকন্যাকে ধর্ষণ ও খুন : ক্ষুব্ধ কমল হাসান
Image

কাঠুয়ায় শিশুকন্যাকে ধর্ষণ ও খুন : ক্ষুব্ধ কমল হাসান

চেন্নাই, ১৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আট বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রখ্যাত অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত কমল হাসান জানিয়েছেন, ‘আমি অত্যন্ত দুঃখিত আমার সন্তান| তোমার জন্য এই দেশটিকে আমরা নিরাপদ করে তুলতে পারলাম না| লড়াই অব্যাহত থাকবে, অন্তত তোমার মতো শিশুদের ন্যায়বিচারের জন্য| আমরা কখনই তোমাকে ভুলবো না|’
শুধু কমল হাসান নন, কাঠুয়া ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গর্জে উঠেছে গোটা দেশ| জম্মু ও কাশ্মীরের আট বছরের ছোট্ট আসিফাকে যেভাবে নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে, তার তীব্র নিন্দায় সরব দেশবাসী| প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়| অপরাধীদের শাস্তি দাবি জানিয়েছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি সহ শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতারা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top