News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
অঙ্গনওয়াড়ি সেন্টার৷ মধ্য বয়স্ক দিদিমণি৷ সেন্টারে কচি কাঁচা ছাত্র ছাত্রীর সংখ্যা খুব জোরে দশ থেকে পনের জন৷ দিদিমণি কচি কাঁচাদের পড়াচ্ছেন৷ একদিকে ছোট ছোট ছেলেমেয়েদের চেচামেচি৷ অন্যদিকে দিদিমণির বেত দিয়ে টেবিল ছড়ানোর শব্দ৷ সকাল বেলা যেন এক ব্যস্ততার পরিস্থিতি৷ এক সময়ে দিদিমণিকে বলতে শোনা গেল- আমার সাথে তোরা বল, অ আকার ম আম৷ ছোট ছোট ছেলেরাও সুর করে তাই পড়ছে৷ দিদিমণির পড়ানোর ঢং শুনে যেকোন শিক্ষিত, যাদের বলেন সম্পর্কে ভাল জ্ঞান আছে থমকে দাঁড়াবেন৷ কেননা, দিদিমণি নিজেই জানেন না, তিনি কচি কাঁচা শিশুদের মাথা খাচ্ছেন৷ কেননা, আম বানান অ আকার দিয় হয় না৷ বানান টা হবে আ – ম- আম৷ দিদিমণির কাছে কিন্তু ভুল বলেনেটা শুদ্ধ৷
প্রশ্ণ হল, দোষটা করে? দিদিমণি এমন বানান কার কাছ তেকে শিখলেন? নিশ্চয় কোনও মাস্টারবাবু দিদিমণিকে এভাবে বানান শিখিয়েছেন৷ এবং দিদিমণিও তার কচি কাঁচা ছাত্র ছাত্রীদেরকে এভাবে আম বানান শিখাচ্ছেন৷ এবং দিদিমণিও তার কচি কাঁচাদের মধ্যে কেউ বড় হয়ে শিক্ষক হলে সেও তার ছাত্রদেরকে এভাবে ভুল আম বানান শেখবে৷
আসলে রাজ্য শিক্ষার মেরুদন্ডের কোথাও যেন চিড় ধরেছে৷ এমন চিড় ধরার পেছনে আসল কারণটি কিন্তু আজও অধরা৷ তাইতো অবলীলায় চলছে এই ধরনের ভুল বানান শেখা এবং ভুল উচ্চারণ করা৷ সব দিদিমণির ক্ষেত্রে যে এমন হচ্ছে তা নয়৷ কিছু কিছু দিদিমণির ক্ষেত্রে ভুলের প্রবনতা দেখা যায়৷ শুধু দিদিমণি নয়৷ একাংশ শিক্ষিত ব্যক্তিও অশুদ্ধ উচ্চারণে অভ্যস্ত হয়ে পড়েছে৷ যেমন তিনে আট (৩৮) এ সংখ্যাটিকে অনেকে আইত্রিশ উচ্চারণ করেন৷ কিন্তু কোন ধারাপাতে আইত্রিশ লেখা আছে তা জানা নেই৷ কিন্তু বর্তমানে আইত্রিশ শুদ্ধ উচ্চারণ হিসাবে স্বীকৃত৷ এই আইত্রিশ কি করে আইত্রিশ হল, তা খতিয়ে দেখার অবকাশ রয়েছে বটে৷ তেমনই অনেকে বলে থাকেন- ভাই নানাহ ঝামেলায় আছি৷ নানাহ শব্দটি কোন বাংলা অভিধানে আছে তাও জানা নেই৷ এক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ হবে – ভাই নানা ঝমেলায় আছি৷ এক্ষেত্রে হ অক্ষরটি জুড়ে দিলে নানা শব্দটি ভারাক্রান্ত করা হচ্ছে বইকি৷ তেমনই লাগাতার শব্দটি হয়ে যাচ্ছে লাগাতর৷ আবার কিছু কিছু শব্দ আমরা সংসৃকত ভাষায়ও উচ্চারণ করছি৷ যেমন স্মরণ এ শব্দকে অনেকে অনেকে উচ্চারণ করেন এসমরণ৷ আসলে তা হবে সরণ৷ এক্ষেত্রে সংযুক্ত ম অক্ষর উহ্য থাকে উচ্চারিত হয় না৷ যেমন ইংরাজিক হাউ এ শব্দটি হাওয়ার বলে না বলেন আওয়ার৷ এখানে এইচ শব্দটি অনুচ্চারিত থাকে৷ তেমনই স্বামী, স্মৃতি, সরস্বতী এ জাতীয় শব্দগুলোর সংযুক্ত অক্ষরটি উচ্চারিত হয় না৷ কিন্তু অনেকে এ জাতীয় শব্দ গুলোর উচ্চারণ সংসৃকতে করে থাকে৷ তাইতো দোষ শুধু দিদিমণির নয়৷ দোষ আমাদের শিক্ষা ব্যবস্থার৷ তাইতো চুপ করে থাকাতো বুদ্ধিমানের কাজ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top