News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পশ্চিম দিল্লিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দুই শিশু সহ মৃত চার
Image

উত্তর-পশ্চিম দিল্লিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দুই শিশু সহ মৃত চার

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক উত্তর-পশ্চিম দিল্লির পীতমপুরা এলাকায়| ভোররাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডে অকালেই মৃত্যু হল দুই শিশু সহ একই পরিবারের মোট চারজন সদস্যের| অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও তিনজন| শুক্রবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ উত্তর-পশ্চিম দিল্লির পীতমপুরা এলাকায়, কোহাট এনক্লেভ-এর একটি বাড়ির প্রথম তলায় ভয়াবহ আগুন লাগে| গভীর রাতে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে| ঘুমের মধ্যেই চিরঘুমে চলে গেলেন দুই শিশু সহ একই পরিবারের চারজন সদস্য| এছাড়াও কমবেশি আহত হয়েছেন অন্তত তিনজন| পুলিশ সূত্রের খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের নাম হল, রাকেশ নাগপাল (৪০), তাঁর স্ত্রী টীনা নাগপাল (৩৭), ছেলে হিমাংশু (৭) এবং মেয়ে শ্রেয়া (৩)| কমবেশি আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রোহিণীর বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ কোহাট এনক্লেভ-এর ৪৮৪ নম্বর বাড়ির প্রথম তলায় বিধ্বংসী আগুন লাগে| ওই বিল্ডিংয়ে তিনটি পরিবারের অন্তত ২৪-২৫ মানুষ বসবাস করতেন| প্রত্যেকে নিরাপদে বাড়ির বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও, আগুনের গ্রাসে আটকে পড়েন নাগপাল পরিবারের সদস্যরা| বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় নাগপাল পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে| কমবেশি আহত অবস্থায় তিনজনকে রোহিণীর বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়েছে| তবে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল|
সর্বপ্রথম বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষী অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে অবহিত হন| ভোররাতে তিনি দেখেন, শর্টসার্কিটের কারণে গ্রাউন্ড ফ্লোরের মিটার বক্সে আগুন ধরে গিয়েছে| ধোঁয়া দেখতে পাওয়া মাত্রই বিল্ডিংয়ের বাসিন্দাদের তিনি সতর্ক করে দেন| প্রাণভয়ে ও আতঙ্কে বিল্ডিংয়ের প্রত্যেকেই বাইরে বেরিয়ে আসেন, কিন্তু, নাগপাল পরিবার বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে আসতে পারেননি| সম্ভবত তাঁরা সেই সময় ঘুমিয়ে ছিলেন| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের প্রচেষ্টায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়| যদিও ততক্ষণে নাগপাল পরিবারের চারজন সদস্যেরই মৃত্যু হয়েছে| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়েছে| অগ্নিকাণ্ডের ঘটনায় বিল্ডিংয়ের নীচে দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িও নষ্ট হয়ে গিয়েছে| মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top