News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামের জঙ্গলে ধর্ষিতা রাজ্যের ছাত্রী
Image

মিজোরামের জঙ্গলে ধর্ষিতা রাজ্যের ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কড়া নির্দেশে, সরকার বদলের পর রাজ্যের আইন শৃঙ্খলার বিশেষ পরিবর্তন হচ্ছে৷ কিন্তু এখনও সক্রিয় রয়েছে অসামাজিক কিছু শক্তি৷ ত্রিপুরা – মিজরাম আন্তর্জাতিক সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা ভাঙমুন থেকে এক সুকল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে মিজোরামের জঙ্গলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার রাতে সংঘঠিত এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন সংঘঠন মাঠে নেমেছে৷ ভাঙমুন থানা থেকে প্রাপ্ত খবর জানা গেছে, সুকল ছাত্রীকে মিজোরামের জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে ভাঙমুন থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা৷ অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে ছাত্রীটি রহস্যজনক ভাবে নিখোঁজ ছিল৷ এলাকায় ছাত্রীর খোঁজে স্থানীয় যুবকরা দৌড়ঝাঁপ শুরু করে৷ তার পর রাতে এলাকার কিরণ চাকমা ও অমিত চাকমা নামের দুই যুবক মিজোরামের জঙ্গল থেকে সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে৷ অভিযোগ, কুসুম চাকমা নামের এক যুবক এই ঘটনা সংগঠিত করেছে৷ যুবকটি বর্তমানে পলাতক৷ এই বিষয়ে ভাঙমুন থানার পুলিশ ২/১৮ মামলায় ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৩৬৩, ৩৭৬, পকসো অ্যাক্টের ৪ ধারায় মামলা রুজু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top