নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কড়া নির্দেশে, সরকার বদলের পর রাজ্যের আইন শৃঙ্খলার বিশেষ পরিবর্তন হচ্ছে৷ কিন্তু এখনও সক্রিয় রয়েছে অসামাজিক কিছু শক্তি৷ ত্রিপুরা – মিজরাম আন্তর্জাতিক সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা ভাঙমুন থেকে এক সুকল ছাত্রীকে
তুলে নিয়ে গিয়ে মিজোরামের জঙ্গলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার রাতে সংঘঠিত এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন সংঘঠন মাঠে নেমেছে৷ ভাঙমুন থানা থেকে প্রাপ্ত খবর জানা গেছে, সুকল ছাত্রীকে মিজোরামের জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে ভাঙমুন থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা৷ অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে ছাত্রীটি রহস্যজনক ভাবে নিখোঁজ ছিল৷ এলাকায় ছাত্রীর খোঁজে স্থানীয় যুবকরা দৌড়ঝাঁপ শুরু করে৷ তার পর রাতে এলাকার কিরণ চাকমা ও অমিত চাকমা নামের দুই যুবক মিজোরামের জঙ্গল থেকে সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে৷ অভিযোগ, কুসুম চাকমা নামের এক যুবক এই ঘটনা সংগঠিত করেছে৷ যুবকটি বর্তমানে পলাতক৷ এই বিষয়ে ভাঙমুন থানার পুলিশ ২/১৮ মামলায় ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৩৬৩, ৩৭৬, পকসো অ্যাক্টের ৪ ধারায় মামলা রুজু করেছে৷
মিজোরামের জঙ্গলে ধর্ষিতা রাজ্যের ছাত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















