News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদপত্র বনাম টিভি চ্যানেল
Image

সংবাদপত্র বনাম টিভি চ্যানেল

সায়ন্তক চৌধুরী
ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে কি প্রিন্ট মিডিয়া হুমকির মুখে? ইদানিং এমন একটা কথা শোনা যাচ্ছে৷ এমন শংকার বিষয়টি কিন্তু পাখির ঠোঁটের মত ছোট রাজ্য ত্রিপুরার ক্ষেত্রে নয়৷ সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে এ ইলেকট্রনিক্স মিডিয়া তথা টিভি চ্যালেন৷ টিভির দৌলতে মুহূর্তে যে কোনও খবর পৌঁছে যাচ্ছে আমাদের ড্রয়িং রুমে৷ এক সময়ে কিন্তু দেশ বিদেশের সংবাদ জানার জন্য একমাত্র মাধ্যম ছিল সংবাদপত্র৷ তখন সংবাদ ছাপার ক্ষেত্রে বর্তমান যুগের মত আধুনিক প্রযুক্তি ছিল না৷ বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা সংবাদ পাঠাতো টেলিফোনের মাধ্যমে৷ থীসর টাইপে ট্রেডন মেশিনে ছাপা হত সংবাদ পত্র৷ সেই সময় তাই ছিল আধুনিক প্রযুক্তি৷ প্রতিদিন ভোরে সংবাদ প্রেমীরা চায়ের টেবিলে বসে সংবাদ পড়তো৷ তাদের চোখের সামনে ভেশে উঠে দেশ বিদেশের নানা ধরনের খবর৷
তাইতো সংবাদ পত্র হল সমাজের দর্পণ৷ আর এ দর্পণে ভেসে উঠে সমাজের অবক্ষয় থেকে শুরু করে ভাল মন্দ যাবতীয় খবর৷ আর যারা খবর সংগ্রহ করে তারা হলো সংবাদ পত্রের নির্ভিক সৌনিক৷ সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রকাশনা শিল্পেও বৈপ্লবিক পরিবর্তন এলো৷ সংবাদপত্র প্রকাশনার এলো অত্যাধুনিক প্রযুক্তি৷ সংবাদপত্রের পাশাপাশি এলো টিভি চ্যানেল৷ বলা যেতে পারে সংবপাদ প্রকাশের ক্ষেত্রে টিভি চ্যানেলের গুরত্ব অপরিসীম৷ টিভি সাংবাদিকরা অবলীলায় তাদের ক্যামেরায় তুলে ধরেন নানা ধরনের অসমাজিক কর্মকান্ড সহ সমাজের নান অসঙ্গতি৷ টিভির মাধ্যমে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে দেশ বিদেশে৷ খবর শুনে এবং দেখে শুরু হয়ে যায় তোলপাড়৷ টিভি চ্যানেলের বেশিষ্ট্য হল এখনো নিমিষে নানা ধরনের খবর সম্প্রচার করা হয়৷ মানুষ ঘরে কিংবা অফিস আদালতে বসে খবর শুনতে পায়৷
সংবাদ পত্রের ভূমিকাও তেমনই৷ তবে তা নিমিষে আসে না৷ আসে ঘনডটা ঘটে যাবার পরদিন৷ প্রিন্ট মিডিয়ার সংবাদিকদেরও চুটে যেতে হয় ঘটনাস্থলে৷ সংগ্রহ করতে হয় বিভিন্ন তথ্য৷ ক্যামেরাবন্দি করতে হয় নানা ঘটনা৷ তারপরদিন সেই ঘটনা বিভিন্ন তথ্য দিয়ে সংবাদপত্রে ছাপানো হয়৷ চায়ের টেবিলে সেই সংবাদপত্র খুলে চায়ে চুমুক দিতে দিতে পাঠকরা পড়তেন এবং এখনো পড়েন৷ টিভি চ্যানেলের সাথে সংবাদপত্রের পার্থক্য এখানেই৷ টিভি চ্যানেল তাৎক্ষনিক ভাবে সংবাদ পরিবেশন করে ফের তাৎক্ষনিকভাবে তা আবার হারিয়ে যায়৷ সংবাদপত্রে সংবাদ কিন্তু দলিল হয়ে থাকে৷ সংবাদ প্রেমীরা তা প্রয়োজনে সংরক্ষণও করতে পারে৷ তাইতো সংবাদপত্র হারিয়ে যাবার নয়৷ বরং টিভি চ্যানেলের সাথে পাল্লা দিয়ে খবর সংগ্রহে নিত্য নতুন আইডিয়া নিয়ে পাঠকদের দরবারে হাজির হয়৷ তাইতো হাতের কাছে সংবাদপত্র হল, পাঠকের কাছে ভোরের উজ্জীবন শক্তি৷ তবে টিভিতে রয়েছে সংবাদ ছাড়াও নানা ধরনের বিনোদমূলক অনুষ্ঠান৷ সংবাদপত্রে তা থাকলেও সেই গুলি মুভিং নয়৷ স্থির চিত্র৷ সংবাদপত্রের সাথে টিভির পার্থক্য এখানে৷ তা না হলে, বিভিন্ন খবরের বেলায় সংবাদপত্র দলিল হিসেবে চিহ্ণিত৷ টিভিতে তা পাওয়া যাবে না৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top