News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের ডবল ট্র্যাপ শ্যুটিং ইভেন্টে সোনা জিতলেন শ্রেয়সী সিং
Image

মহিলাদের ডবল ট্র্যাপ শ্যুটিং ইভেন্টে সোনা জিতলেন শ্রেয়সী সিং

গোল্ড কোস্ট, ১১ এপ্রিল (হি.স.) : অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আবারও মুখ উজ্জ্বল হল ভারতের।বুধবার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ডবল ট্র্যাপ শ্যুটিং ইভেন্টে সোনা জিতলেন শ্রেয়সী সিং। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ডবল ট্র্যাপ শ্যুটিং ইভেন্টে সোনা জিতে নজির গড়লেন দিল্লির বাসিন্দা শ্রেয়সী।। বেলমন্ট শ্যুটিং সেন্টারে মহিলাদের ডবল ট্র্যাপ শুটিং ইভেণ্টে অস্ট্রেলিয়ার এমা কক্সকে ট্রাইব্রেকারে হারিয়ে সোনা জেতেন ২৬ বছর বয়সী শ্রেয়সী সিং। ২০১৪-র গ্লাসগো কমনওয়েলথ গেমসে ওই একই ইভেন্টে রুপো পেয়েছিলেন তিনি ।

এদিন ফাইনালে দুইজনেরই পয়েন্ট দাঁড়ায় ৯৬-তে। পরে শ্যুটঅফে বা টাইব্রেকারে ৯৬+২ পয়েন্ট নিয়ে সোনার পদক জেতেন শ্রেয়সী। অন্যদিকে ওই একই ইভেন্টে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন বর্ষা বর্মন। ৮৬ পয়েন্ট পেয়ে চতুর্থ হন বর্ষা। ব্রোঞ্জ জেতেন স্কটল্যান্ডের লিন্ডা পিয়ারসন।

প্রসঙ্গত, ২০১০ সালে দিল্লি কমনওয়েলথে প্রথম অংশগ্রহণ করেন শ্রেয়সী সিং। সেবার খালি হাতে তাকে ফিরতে হয়েছিল। নিষ্ঠা, অধ্যাবসায়, সাধনা মাধ্যমে নিজেকে উন্নীত করে ২০১৪ কমনওয়েলথে রুপো জেতেন। পরে ওই একই বছর এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পান। সম্প্রতি কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন শ্রেয়সী।

অন্যদিকে শ্রেয়সীর এই সোনা জয়ের ফলে ভারত সোনার পদকের সংখ্যা চলতি কমনওয়েলথ গেমসে বেড়ে দাঁড়াল ১২।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top