News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী বিদেশের বাজারে রপ্তানিতে সক্ষম, জানালেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলারমন
Image

ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী বিদেশের বাজারে রপ্তানিতে সক্ষম, জানালেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলারমন

চেন্নাই, ১১ এপ্রিল (হি.স.) : ভারতীয় সেনা জওয়ানদের জন্য উন্নতমানের জ্যাকেট বরাদ্দের বিষয়ে সংসদের স্থায়ী সমিতির সুপারিশে পাঠানো হয়েছে৷ অথচ এই সুপারিশ এখনও কেউ পড়ে উঠতে পারেন নি৷ তাই এনিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা ঠিক নয় বলে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলারমন৷

বুধবার ডিফেন্স এক্সপোর মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলারমন বলেন, জওয়ানদের জন্য উন্নতমানের জ্যাকেট বরাদ্দের জন্য কোনও সংস্থাকে বরাদ্দ দেওয়া হতে পারে৷ তবে দেশের তৈরি মিশাইল নির্মাণে অনেক দেশ অাগ্রহ দেখিয়েছে৷ এই সমস্ত দেশের নাম প্রকাশ্যে নেওয়া ঠিক হবে না বলেও তিনি জানান৷ এক প্রশ্নের জবাবে তিনি অারও বলেন, দেশীয় প্রতিরক্ষা সামগ্রী বিদেশের বাজারে বিক্রির ক্ষেত্রে ডিফেন্স এক্সপো একটি প্রয়াস মাত্র৷ এখনও পর্যন্ত ভারত অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা সামগ্রী অামদানি করে থাকে৷ কিন্তু এবার থেকে ভারত প্রতিরক্ষা সামগ্রী নিজেরাই তৈরি করে বিদেশের বাজারে রপ্তানি করতে সক্ষম৷ এজন্য এখানে বিভিন্ন দেশকে অামন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা নিজেদের ক্ষমতা জাহির করতে পারে৷ ভারত সরকারের নিজস্ব প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিঅারডিও সহ অারও সহযোগী ৫০ সংস্থা নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে৷ ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে ছোট ছোট সামগ্রী তৈরি করে বিদেশে রপ্তানি করছে৷ তিনি অারও বলেন, একনও পর্যন্ত দিল্লিতে চতুর্থবার ডিফেন্স এক্সপো হয়েছে৷ নবমবার গোয়াতে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর করেছিলেন৷এবার দশমবার তামিলনাড়ুতে অনুষ্ঠিত হচ্ছে৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিফেন্স এক্সপো তামিলনাড়ুতে করার একমাত্র উদ্দেশ্যে যে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থানও৷ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে বেসরকারি সংস্থা থেকে গোপনীয়তা নষ্ট হওয়ার প্রশ্নে তিনি ভিন্ন মত জানিয়ে বলেন, প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে বেসরকারি সংস্থাগুলো অনেক উন্নতি সাধন করেছে৷ সরকারি সংস্থাগুলো প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে কাজ চালিয়ে যাচ্ছে, তবে বেসরকারি ক্ষেত্রে এর ভবিষত অনেক উজ্জ্বল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top