News Flash

  • Home
  • Uncategorized
  • বাসভবন থেকে সরকারি নিরাপত্তা প্রত্যাহার, নীতীশ কুমার সরকারকে আক্রমণ রাবড়ি দেবীর
Image

বাসভবন থেকে সরকারি নিরাপত্তা প্রত্যাহার, নীতীশ কুমার সরকারকে আক্রমণ রাবড়ি দেবীর

পাটনা, ১১ এপ্রিল (হি.স.): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর বাসভবন থেকে সরকারি নিরাপত্তা তুলে নিল নীতীশ কুমার সরকার| মঙ্গলবার রাতেই রাবড়ি দেবীর নিরাপত্তা-সুরক্ষা কমিয়ে দেওয়া হয়| নীতীশ কুমার সরকারের এই সিদ্ধান্তের জেরে ক্ষোভে ফুঁসছেন লালু জায়া রাবড়ি দেবী| বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বলেছেন, ‘রাত ন’টা নাগাদ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে| দেখুন সরকার কী করছে? আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার চক্রান্ত এটা|’ রাবড়ি দেবী আরও বলেছেন, ‘নীতীশ কুমার, সুশিল মোদী এবং বিহার সরকারের ষড়যন্ত্র| লালুজী জেলবন্দী রয়েছেন এবং তিলে তিলে মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন| তাঁর রক্তে শর্করার পরিমাণ অনেক বেশি| আমি কীভাবে সরকারকে বিশ্বাস করব? সরকার যদি আমাদের বাড়ি খালি করতে বলে, তার জন্য আমরা প্রস্তুত আছি|’

রেলওয়ে হোটেল টেন্ডার মামলায় মঙ্গলবারই রাবড়ি দেবীর পাটনার বাসভবনে তল্লাশি চালান সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই) গোয়েন্দারা| পাশাপাশি চার ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লালু পুত্র তেজস্বী যাদবকে| সিবিআই তল্লাশির পরই রাবড়ি দেবীর বাসভবন থেকে সরকারি নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিহার সরকার| নীতীশ কুমার সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন লালু পুত্র তেজস্বী যাদব| ক্ষুব্ধ তেজস্বী নিজ নিরাপত্তা রক্ষীদেরও ফিরিয়ে দেন|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top