News Flash

  • Home
  • Uncategorized
  • প্যান কার্ডে রূপান্তরকামীদের উল্লেখ্য থাকবে নিরপেক্ষ লিঙ্গ হিসেবে
Image

প্যান কার্ডে রূপান্তরকামীদের উল্লেখ্য থাকবে নিরপেক্ষ লিঙ্গ হিসেবে

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : তৃতীয় লিঙ্গের মানুষদের মর্যাদার স্বার্থে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্যান কার্ড করাতে পারবেন রূপান্তরকামীরাও | কার্ডে রূপান্তরকামীদের উল্লেখ্য থাকবে নিরপেক্ষ লিঙ্গ হিসেবে| তাঁরা যাতে সহজে আয়কর রিটার্ন জমা দিতে পারেন সেজন্য রূপান্তরকামীদের নিরপেক্ষ লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হচ্ছে ।
রূপান্তরকামীদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ। তাঁরা যাতে সহজে আয়কর রিটার্ন জমা দিতে পারেন সেজন্য রূপান্তরকামীদের নিরপেক্ষ লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তারই ফলশ্রুতি হিসেবে তাঁদের প্যান কার্ডেও নিরপেক্ষ লিঙ্গ লেখার ব্যবস্থা থাকছে।
সেইমতো আয়কর নিয়মে সংশোধন করা হয়েছে। সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বিভাগের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। অ্যাপ্লিকেশন ফর্মে তাঁদের জন্য, পৃথক ‘ট্রান্সজেন্ডার’ বক্স থাকবে। এতদিন পর্যন্ত ওই ফর্মে শুধু নারী ও পুরুষদের জন্য বিভাগ করা থাকতো। আলাদা করে এই বিভাগ যুক্ত করায় রূপান্তরকামীরা উপকৃত হবেন।
এক আধিকারিকের কথায়, ‘রূপান্তরকামীদের অনেকেরই প্যান কার্ড পেতে সমস্যা হচ্ছিল। আধার কার্ডে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি থাকলেও থাকলেও প্যান কার্ডে ছিল না। তাই রূপান্তরকামীরা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে পারতেন না। এবার সেই সমস্যা মিটবে।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top