News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপূর্বে কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে একশো শতাংশ অর্থ দেবে কেন্দ্র, আগরতলায় নীতি ফোরামের বৈঠকে ঘোষণা
Image

উত্তরপূর্বে কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে একশো শতাংশ অর্থ দেবে কেন্দ্র, আগরতলায় নীতি ফোরামের বৈঠকে ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ এখন থেকে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প বাস্তবায়নে ১০০ শতাংশ ব্যয়ভার বহন করবে কেন্দ্র৷ একই সঙ্গে এই অঞ্চলের উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্পও তুলে ধরা হচ্ছে৷ নীতি ফোরাম নর্থ ইস্ট এর বৈঠকে এই ঘোষণা করা হয়েছে৷ মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে আলোচনার সারবত্তা জানাতে গিয়ে উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী (ডোনার মন্ত্রী) জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়গুলি বারংবার উল্লেখ করেছেন৷ হাইওয়ে, রেলওয়ে আর এয়ারওয়েজের উন্নয়ন চাইছেন৷ প্রধানমন্ত্রী উত্তর – পূর্বাঞ্চলকে গোটা দেশের হিরা বলছেন৷ সরকার এই সমস্ত যোগাযোগ মাধ্যমকে বিকশিত করতে চাইছে৷ আর এটা সম্ভব হলে ব্যাপক উন্নয়ন সম্ভব৷ তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলি ১০০ শতাংশ ব্যয়ভার বহন করবে৷ আগে অনেক ক্ষেত্রে ৯০১০, আবার কোথাও কোথাও ৫০৫০ হারে কেন্দ্র ও রাজ্যে অংশীদায়িত্ব ছিল৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যোগাযোগের যথেষ্ট সমস্যা এখনও রয়েছে৷ যদিও গত ৪ বছরে পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে৷ রাস্তাঘাটের যে দুর্দশা ছিল তার অনেকটাই সমাধান করা গেছে৷ এখনও কাজ চলছে৷ প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্টলক্ষ্মী বলে আখ্যা দিয়েছেন৷ এখন দেশের অন্যান্য রাজ্যে এই অঞ্চলের রাজ্যগুলির বিশেষ সংসৃকতি তুলে দরা হবে৷ এছাড়া শিল্প, পর্যটন এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে৷ তিনি আরও বলেন, তিনি আয়োগ গঠনের পর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বিশেষ প্রাধান্য দিতে ফোরাম নর্থ ইস্ট গঠন করা হয়েছে৷ যাতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতিনিধিরা একসঙ্গে বসে তাঁদের জন্য সহায়ক সিদ্ধান্ত নিতে পারেন৷ কেন্দ্রীয় সরকারের উড়ান ১ এবং ২ প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে৷ এখন উড়ান ৩ বাস্তবায়ন করতে হবে৷ দেখা গেছে, আগরতলা থেকে কিংবা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির রাজধানী থেকে দিল্লি কিংবা দেশের অন্যান্য বড় শহরে যাওয়া সহজ৷ কিন্তু এই অঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুবই রুগ্ণ৷ তাই এই বিষয়টিতে এখন গুরুত্ব দেওয়া হবে৷
জিতেন্দ্র সিং বলেন, উত্তর পূর্বাঞ্চলের ১১৪ টি জেলাকে কেন্দ্রীয় সরকার সর্বাধিক প্রাধান্যের ক্ষেত্র হিসাবে চিহ্ণিত করেছে৷ এই সব জেলার দ্রুত উন্নয়ন্যের লক্ষ্যে কাজ করা হবে৷ এই অঞ্চলের উন্নয়নের জন্য উত্তরপূর্ব শিল্পোন্নয়ন নিগম এবং পর্যটন উন্নয়ন নিগম এখন যথেষ্ট গতিতে কাজ করবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিকাশের জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে৷ একই সঙ্গে পূর্বের তুলনায় এখন ফান্ড ইউটিলাইজেশন বৃদ্ধি পেয়েছে৷ ১৪-১৫ অর্থ বছরে এই অর্থের পরিমাণ ছিল ২৫ হাজার কোটি টাকা৷ ১৬-১৭ অর্থ বছরে এই অর্থের পরিমাণ ২৯ হাজার ৬৩৪ কোটি টাকার অধিক৷ অর্থাৎ ফান্ড ইউটিলাইজেশনেও গতি এসেছে৷ উল্লেখ করা যেতে পারে, নীতি ফোরাম নর্থ ইস্টের এটি প্রথম বৈঠক৷ এই বৈঠকে এই অঞ্চলের উন্নয়নের জন্য যে গাইডলাইন তৈরি করা হয়েছে তার ভিত্তিতেই আগামী দিনে উন্নয়নের কর্মসূচি এগিয়ে যাবে বলে ডোনারমন্ত্রী জিতেন্দ্র সিং উল্লেখ করেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top