News Flash

  • Home
  • Uncategorized
  • আলজেরিয়ায় ভেঙে পড়ল মিলিটারি বিমান, মৃত অন্তত ১৮১
Image

আলজেরিয়ায় ভেঙে পড়ল মিলিটারি বিমান, মৃত অন্তত ১৮১

আলজিয়ার্স, ১১ এপ্রিল (হি.স.): আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে ভেঙে পড়ল একটি মিলিটারি বিমান| দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে অন্তত দু’শো যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে| বিমানে থাকা সমস্ত যাত্রীই দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| আলজেরিয়া প্রশাসন সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের দক্ষিণ-পশ্চিমে বউফারিক মিলিটারি ঘাঁটি থেকে অবতরণের কিছু পরই খোলা জায়গায় (চাষের ক্ষেত) ভেঙে পড়ে বিমানটি| দুর্ঘটনার পরই বিমান থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে থাকে|

প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮১ জন যাত্রীর| তবে, সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান মুখপাত্র মোহাম্মেদ আচৌর জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে| মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|’ মোহাম্মেদ আচৌর আরও জানিয়েছেন, আলজিয়ার্স থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বউফারিক মিলিটারি ঘাঁটি থেকে অবতরণের কিছু পরই চাষের ক্ষেতে ভেঙে পড়ে বিমানটি| অভিশপ্ত বিমানটি দক্ষিণ-পশ্চিম আলজেরিয়ার বেছার-এর অবস্থিত মিলিটারি বেস অভিমুখে যাওয়ার কথা ছিল|

প্রশাসন সূত্রে খবর, বউফারিক মিলিটারি ঘাঁটি থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল| যাওয়ার কথা ছিল দক্ষিণ আলজেরিয়ার টিনডাউফে, যেখানে প্রতিবেশী পশ্চিম সাহারা থেকে অনেক উদ্বাস্তু এসে বসবাস করছেন| আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি| দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে| প্রতিরক্ষা মন্ত্রক মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে| যে বিমানটি ভেঙে পড়ে সেই বিমানটি রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত| উল্লেখ্য, বছর চারেক আগে আলজেরিয়ায় একটি সামরিক বিমান ভেঙে পড়ে ৭৭ জনের মৃত্যু হয়েছিল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top