News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন স্থান পাচ্ছে রাজ্যের পরবর্তী বাজেটে
Image

সপ্তম বেতন কমিশন স্থান পাচ্ছে রাজ্যের পরবর্তী বাজেটে

আগরতলা, ৯ এপ্রিল, (হি.স.) : রাজ্য সরকারের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন সংক্রান্ত যাবতীয় ঘোষণাগুলি থাকবে আগামী বাজেটে। আর এই সময়কালের মধ্যে রাজ্য সরকারের গঠিত কমিটি সপ্তম বেতন কমিশনের রূপরেখা এবং বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করে দেবে।
রাজ্য অর্থ দফতরের জনৈক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন দেওয়ার বিষয়ে রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই বিষয়ে বিজেপি পরিচালিত এনডিএ সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে। এখন এই সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা পর্যালোচনা ও হিসাব-নিকাশ চলছে। এজন্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে।
অর্থ দফতরের আধিকারিকটি আরও জানিয়েছেন, রাজ্য সরকার বিধানসভার গত অধিবেশনে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছে। তিন মাসের জন্য এই ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছে। এর পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এই পূর্ণাঙ্গ বাজেটে সপ্তম বেতন কমিশনের সুবিধা সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকবে। ঘোষণা ঠিক কবে দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। তবে বাজেটে বিষয়টির বিস্তারিত হিসাব-নিকাশ থাকবে।
এই আধিকারিক আরও জানিয়েছেন, মোটামুটিভাবে আগামী এক মাসের মধ্যেই যাবতীয় রূপরেখা চূড়ান্ত হয়ে যাবে। এর পর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কমিটির রিপোর্ট পেশ করা হবে। তার পরেই তা অর্থমন্ত্রীর বাজেট ভাষণের মধ্যে স্থান পাবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top