News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের ঝুলিতে আরও একটি সোনা, ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ে স্বর্ণপদক জিতলেন হিনা সিধু
Image

ভারতের ঝুলিতে আরও একটি সোনা, ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ে স্বর্ণপদক জিতলেন হিনা সিধু

গোল্ড কোস্ট, ১০ এপ্রিল (হি.স.): ভারতের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক এনে দিলেন ২৮ বছর বয়সী শ্যুটার হিনা সিধু| অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত ২০১৮ সালের কমনওয়েলথ গেমস-এর শ্যুটিং বিভাগে সোনা জিতলেন হিনা সিধু| মঙ্গলবার বেলমন্ট শ্যুটিং সেন্টারে মহিলাদের ২৫ মিটার পিস্তল শ্যুটিং (প্রিসিশন/র্যাপিড) ফাইনালে দেশের জন্য সোনা জিতলেন হিনা সিধু| এদিন শুরু থেকেই প্রথম তিনে ছিলেন হিনা| অস্ট্রেলিয়ার এলানা গালিয়াবোভিচের থেকে ৫,৫,৪,৪,-এ এগিয়ে ছিলেন হিনা| শেষ শটে ৩ ও ৪ পয়েন্ট স্কোর করে এক নম্বরে নিজের জায়গা পাকা করে নেন হিনা|
প্রসঙ্গত, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালের কমনওয়েলথ গেমস ভালোই কাটছে হিনা সিধুর| ২০১৮ কমনওয়েলথ গেমসে এ পর্যন্ত দু’টি পদক জিতলেন হিনা সিধু| একটি হল সোনা এবং অপরটি রুপো| কমনওয়েলথ ছাড়াও আরও একটি পদক জিতেছেন হিনা সিধু| আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ১০ মিটার মিক্সড টিম এয়ার পিস্তল ইভেন্টে সতীর্থ জিতু রাইয়ের সঙ্গে স্বর্ণপদক জেতেন হিনা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top