News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারা হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ দিবসে খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন সহপাঠীদের
Image

আনোয়ারা হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ দিবসে খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন সহপাঠীদের

আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : রাজ্যের বহুচর্চিত আনোয়ারা চৌধুরী হত্যাকাণ্ডে সোমবার এক বছর পূর্তি হল। আনোয়ারার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলনরত প্রয়াতার সহপাঠীরা আজও তাঁদের দাবি পূরণের অপেক্ষায় রয়েছেন। তবে নতুন সরকারের কাছে তাঁদের প্রত্যাশা অনেক।
পলিটেকনিক কলেজের ছাত্রী আনোয়ারা চৌধুরী হত্যাকাণ্ডের এক বছর কেটে গেছে। তৎকালীন সরকারকে এই হত্যাকাণ্ডের পর যথেষ্ট সমস্যা সন্মুখিন হতে হয়েছে। দেশ জুড়ে, এমন-কি বিদেশেও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝড় উঠে।
কিন্তু তৎকালীন মানিক সরকার পরিচালিত বামফ্রন্ট প্রশাসন কার্যত দোষীদের শান্তিদানের বিষয়ে কাঠোরতম পদক্ষেপই নিতে পারেনি। এতে অসন্তোষ যথেষ্ট বৃদ্ধি পায়। সরকার বদলের পর আনোয়ারা চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। আনোয়ারার সহপাঠীরা এবং পরবর্তী পর্যায়ে প্রয়াতার পিতাও মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সঙ্গে সাক্ষাত করে দোষীদের শাস্তি দাবি করেন।
৯ এপ্রিল ২০১৭ হত্যাকাণ্ডের পর আনোয়ারার দেহ কবরস্থ করে দেওয়া হয়। কিন্তু আনোয়ারার সহপাঠীরা প্রথমেই এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি করেন এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। বাধ্য হয়ে প্রশাসন কবরস্থ দেহ তুলে ময়না তদন্তের সিদ্ধান্ত নেয়। জেলাশাসকের উপস্থিতিতে দেহ তোলা হয় এবং ময়না তদন্তে মৃতার পাকস্থলীতে বিষের সন্ধান পাওয়া যায়। আর বিষক্রিয়াতেই আনোয়ারার মৃত্যু হয় বলে প্রমাণ হয়ে যায়।
এর পরেই শুরু হয় টানা আন্দোলন। অভিযোগ উঠে আনোয়ারার চিকিৎসকদের বিরুদ্ধেও। চাপের মুখে আনোয়ারার মামা তথা সিপিআইএম নেতা নুর মহম্মদকে গ্রেফতারও করা হয়। যদিও জেল হাজত এবং পুলিশি হেফাজতে থাকার পর অভিযুক্ত জামিনে মুক্তি পায়। এখনও ঘটনার তদন্ত চলছে। তবে খুবই ধীর গতিতে বলে আনোয়ারার সহপাঠীদের অভিযোগ।
এক্ষেত্রে আনোয়ারার বাবা আবদুল্লা চৌধুরীও তাঁর মেয়ের সিবিআই তদন্ত চেয়ে বারংবার এর আগে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছেও দাবি করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে জানান আনোয়ারার বাবা।
এই অবস্থায় পুনরায় আনোয়ারার বাবা কন্যার মৃত্যুর উপযুক্ত তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top