News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত থেকে মিলছে না কাজ বছর শেষে ফাঁকা হাত শ্রমিকদের
Image

পঞ্চায়েত থেকে মিলছে না কাজ বছর শেষে ফাঁকা হাত শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৮ এপ্রিল৷৷ কমলাসাগর বিধানসভা বিশালগড় ব্লকের অধীন শ্রমজীবি মানুষ তীব্র অর্থ সংকটে রয়েছেন৷ নেই কোনো সরকারী কাজ কর্ম৷ সরকারী কাজের জন্য গ্রামের শ্রমিকরা পঞ্চায়েতের দ্বারাস্থ হলেও পঞ্চায়েত অফিস থেকে হতাশ হয়ে ফিরছেন৷ কিছু শ্রমিক কাজের জন্য আগরতলা শহরে যাচ্ছেন৷ কিন্তু শহরেও কাজ পাচ্ছেন না৷ ফলে পরিবারের লোকজনকে নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে৷ যদিও বিধানসভা নির্বাচনের প্রাকলগ্ণে গ্রামের শ্রমজীবি মানুষেরা কিছু সরকারী কাজ পেয়েছিল৷ কিন্তু নির্বাচনে রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার আসার পর গ্রামেগঞ্জে ও সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতগুলিতে চলছে পদত্যাগের হিড়িক৷ পঞ্চায়েত প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে পঞ্চায়েতগুলিতে কাজ বন্ধ হয়ে পরেছে৷ ফলে পঞ্চায়েতগুলিতে কোনো কাজ হাতে নেওয়া যাচ্ছে না৷ অনেকদিন আগে থেকে রেগার কাজ বন্ধ হয়ে আছে৷ রেগার টাকা বরাদ্দ না হওয়াতে শ্রমজীবি মানুষেরা কাজ পাচেছ না৷ এই নিয়ে কমলাসাগরের শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ শ্রমজীবি মানুষেরা এখন অসহায় অবস্থায়৷ উন্নয়ন মুলক কাজ গুলি যেন দ্রুত কার্যকর হয় বিষয়টি নিয়ে ব্লক আধিকারিকরা নজর দেয় সেই দাবী উঠেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top