নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৮ এপ্রিল৷৷ কমলাসাগর বিধানসভা বিশালগড় ব্লকের অধীন শ্রমজীবি মানুষ তীব্র অর্থ সংকটে রয়েছেন৷ নেই কোনো সরকারী কাজ কর্ম৷ সরকারী কাজের জন্য গ্রামের শ্রমিকরা পঞ্চায়েতের দ্বারাস্থ হলেও পঞ্চায়েত অফিস থেকে হতাশ হয়ে ফিরছেন৷ কিছু শ্রমিক
কাজের জন্য আগরতলা শহরে যাচ্ছেন৷ কিন্তু শহরেও কাজ পাচ্ছেন না৷ ফলে পরিবারের লোকজনকে নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে৷ যদিও বিধানসভা নির্বাচনের প্রাকলগ্ণে গ্রামের শ্রমজীবি মানুষেরা কিছু সরকারী কাজ পেয়েছিল৷ কিন্তু নির্বাচনে রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার আসার পর গ্রামেগঞ্জে ও সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতগুলিতে চলছে পদত্যাগের হিড়িক৷ পঞ্চায়েত প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে পঞ্চায়েতগুলিতে কাজ বন্ধ হয়ে পরেছে৷ ফলে পঞ্চায়েতগুলিতে কোনো কাজ হাতে নেওয়া যাচ্ছে না৷ অনেকদিন আগে থেকে রেগার কাজ বন্ধ হয়ে আছে৷ রেগার টাকা বরাদ্দ না হওয়াতে শ্রমজীবি মানুষেরা কাজ পাচেছ না৷ এই নিয়ে কমলাসাগরের শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ শ্রমজীবি মানুষেরা এখন অসহায় অবস্থায়৷ উন্নয়ন মুলক কাজ গুলি যেন দ্রুত কার্যকর হয় বিষয়টি নিয়ে ব্লক আধিকারিকরা নজর দেয় সেই দাবী উঠেছে৷

পঞ্চায়েত থেকে মিলছে না কাজ বছর শেষে ফাঁকা হাত শ্রমিকদের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















