News Flash

  • Home
  • Uncategorized
  • আগুন-আতঙ্ক দিল্লির সুলতানপুরীতে, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু চারজন কর্মীর
Image

আগুন-আতঙ্ক দিল্লির সুলতানপুরীতে, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু চারজন কর্মীর

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক দিল্লির সুলতানপুরী এলাকায়| সোমবার সকাল ছ’টা নাগাদ সুলতানপুরী এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজন কর্মীর| পাশাপাশি জুতো তৈরির কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| দমকলের দশটি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুনের লেলিহান শিখা| আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে|
পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার সকাল ছ’টা নাগাদ সুলতানপুরী এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে| সেই সময় কারখানার ভিতরে ঘুমিয়েছিলেন বেশ কয়েকজন কর্মী| সকাল ৬.৩০ মিনিট নাগাদ দিল্লি দমকলে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়ে অবহিত করা হয়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট দশটি ইঞ্জিন| পরে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন জুতো তৈরির কারখানার চারজন কর্মী| কীভাবে আগুন লাগাল জুতো তৈরির কারখানায়, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুনের সূত্রপাত|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top