News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীরা ঐক্যবদ্ধ হলে বিজেপির পক্ষে জেতা মুশকিল হয়ে যাবে : রাহুল গান্ধী
Image

বিরোধীরা ঐক্যবদ্ধ হলে বিজেপির পক্ষে জেতা মুশকিল হয়ে যাবে : রাহুল গান্ধী

বেঙ্গালুরু, ৯ এপ্রিল (হি.স.): বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার জন্য দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই প্রসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপি ২০১৯ সালের লোকসভার নির্বাচনে হারবে। এমনকি কংগ্রেস, বসপা, সপা যদি জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়াই করে তবে বারাণসী লোকসভা কেন্দ্রে পরাজিত হবেন স্বয়ং নরেন্দ্র মোদী।
জাতীয় রাজনীতিতে বিজেপি তথা এনডিএ বিরোধী দলগুলির ঐক্য প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, ‘বিরোধীদলগুলির ঐক্য একটি পর্যায় এসেছে। আগামীদিনে তা আরও বেশি মজবুত হলে বিজেপি পক্ষে জেতাটা অসম্ভব হয়ে দাঁড়াবে।’ প্রাদেশিক রাজনৈতিক দলগুলির নিজস্ব কায়েমি ও রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই বিজেপি বিরোধী বহুদলীয় জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘বিষয়টি আমরা ঠিক সামলে নেব। মানুষকে নিয়ে কি করে চলতে হয় তা কংগ্রেসিরা জানে। আমাদের আত্মম্ভরিতা নেই। আমরা মানুষকে পদদলিত এবং ধ্বংস করে দিই না। তাই আমরা ঠিক সামলে নেব। মোদী এবং আরএসএস থেকে কি করে মুক্তি পাওয়া যায়। সেটাই আমাদের প্রথমে ভাবতে হবে।’
প্রসঙ্গে কর্ণাটক নির্বাচনের আগে রাহুল গান্ধী মরিয়া হয়ে উঠেছে। বিজেপির হাত থেকে দক্ষিণে নিজেদের শেষ গড় কর্ণাটককে রক্ষা করার জন্য তিনি তীব্র বিজেপি বিরোধীতার পথে হাঁটছেন।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top