নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ এপ্রিল৷৷ স্বদলীয় কর্মী হয়েও দীর্ঘ ২৫টি বছর কাটাতে হয়েছে ছা-পোষার মতো৷ যাযাবর বললেও ভুল হবেনা৷ ঘরে প্রবেশ করলে দিনে দেখা যায় সূর্য আর রাতে চাঁদের আলো৷ বৃষ্টি হলে অনবরত জল ঘরে প্রবেশ করে৷ এরই মাঝে কাটাতে হয়েছে ২৫ টি বসন্ত৷
পরিবারে বি পি এল কার্ড থাকলেও নেই কোনো সরকারী সহায়তা৷ গভীর বনাঞ্চল থেকে খড়কূট সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করে টাকা দিয়ে চলত এক উপজাতি গিরিবাসীর সংসার৷ বিগত সরকারের কাছে একটি সরকারী ঘর পাওয়ার জন্য বাম নেতাদের দ্বারে দ্বারে যেতে যেতে জুতোর সুখ তলা ক্ষয় প্রাপ্ত হলেও ঘর মেলেনি৷ এমনই হৃদয় বিদারক ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের আঠারমুড়া এডিসি ভিলেজের ৪৩ মাইলে৷ এই ৪৩ মাইল এলাকার বাসিন্দা শরন কুমার দেববর্মা৷ পরিবারটির অবস্থা দিন আনি দিন খাই৷ শরন কুমার দেববর্মা দীর্ঘ ২৫ বছর ধরে সিপিআইএম দলের সমর্থক ছিলেন৷ সিপিআইএম দলের হয়ে মিছিল মিটিংয়েও গিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য৷ ক্ষয়প্রাপ্ত হলেও তার কপালে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর৷ ভাঙ্গা ও পরিত্যক্ত ঘরে থাকতে হয় শরন কুমার দেববর্মাকে৷ বাম নেতাদের রক্তচক্ষুর ভয়তো ছিলই৷ এই শরন কুমার দেববর্মা এবার রাজ্য প্রশাসনের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য দাবী জানান৷

পঁচিশ বছর বামেদের মিছিলে হেটেও শরণ দেববর্মার ভাগ্যে জুটেনি সরকারী ঘর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















