নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৮ এপ্রিল৷৷ শনিবার রাত্র প্রায় ১টা নাগাদ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ফুলতলি বাজারে সিপিআইএম পার্টি অফিসে ভাঙ্গচুর ও পরে আগুন ধরিয়ে দেয় একদল দুসৃকতিরা৷ জানা যায় শনিবার রাত্র প্রায় একটায় নাগাদ এই ঘটনাটি ঘটে৷ যদিও ফুলতলি
বাজারে সবসময় বাজার পাহাড়া দেওয়া হয়৷ শনিবার রাতেও বাজারে তিন জন পাহাড়াদার বাজার পাহারা দিচ্ছিল৷ রাত্র একটা নাগাদ ইকো গাড়ি দিয়ে কয়েকজন লোক ফুলতলি বাজারে আসে৷ বাজারের পাহাড়াদার তিন জনকে এসে ধমকি দেয় ফালে পাহাড়া দাররা বাজার থেকে পালিয়ে যায়৷ তারা জানায় তাদের হাতে ছিল লাঠি সেই ভয়ে তারা পালিয়ে যায়৷ পরে বাজারের সিপিআইএম পার্টি অফিসে ভাঙ্গচুর করে এবং আগুন ধরিয়ে দেয়৷ রবিবার ঘটনাস্থলে ছুটে আসে কমলাসাগর সিপিআইএম দলের নেতৃত্ব এবং আমতলী থানার পুলিশ৷ সিপিআইএম দলের অভিযোগ শাসক দলের দিকে৷ যদিও বোঝাই করা গাড়ি দিয়ে আসা লোকজনকে চিনতে পারেনি নৈশ প্রহরিরা৷ ঘটনাস্থলে থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ ফুলতলি বাজার এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পরে৷
কমলাসাগরে ফুলতলী সিপিএম পার্টি অফিসে ভাঙচুর ও আগুন
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















